• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

রংপুরে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত

admin by admin
July 16, 2022
in বাংলাদেশ
0

রংপুরের সদ্যপুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী ও সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক পরিবেশের বার্তা সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক মামুনুর রশীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রতিবাদে থুথু ছিটানো ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর উপজেলার সচেতন জনগণ ও সদর উপজেলা প্রেসক্লাব।

গত ১৬ই জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় লাগাতার কর্মসূচির অংশ হিসেবে রংপুর সদর উপজেলার মমিনপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্বের বক্তব্য রাখেন সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদূমী। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক পরিবেশের বার্তা সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক মামুনুর রশীদ, সদর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন, সিনিয়র সহ সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক জুয়েল মাজহারুল,প্রেস ক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম খোকন, সদর উপজেলা প্রেস ক্লাবের কোষাধক্ষ্য মানিক মিয়া,প্রজন্মকন্ঠ টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান হামিদুর রহমান লিমন, ফটো সাংবাদিক বদিউজ্জামান , আলাউদ্দিন, রকি, দৈনিক দাবানল এর স্টাফ রিপোটার ও দৈনিক দেশ সেবা পত্রিকার রংপুর জেলা স্টাফ রিপোটার ছাদেকুল ইসলাম রাজু, আরইউবি নিউজ টিভির বিশেষ প্রতিনিধি আশিকুর রহমান প্রমূখ। এসময় স্থানীয় বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানায়। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

আগামী ২৬শে জুলাই পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে থুথু ছিটানো ও প্রতিবাদ সমাবেশ করবে সদর উপজেলার সচেতন জনগণ ও সদর উপজেলা প্রেস ক্লাব।

Previous Post

আমিরাতে বর্ষসেরা স্টাফ নির্বাচিত হলেন ফটিকছড়ির ইউনুস

Next Post

হবিগঞ্জ ডিবি পুলিশের এস আই অভিজিৎ-কে কর্মদক্ষতার জন্য স্বারক প্রদান করেন পুলিশ সুপার।

Next Post

হবিগঞ্জ ডিবি পুলিশের এস আই অভিজিৎ-কে কর্মদক্ষতার জন্য স্বারক প্রদান করেন পুলিশ সুপার।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.