Today TV 24 - সর্বশেষ বাংলা খবর | সত্যের সাথে সব সময়
চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ন
শিরোনাম

হবিগঞ্জে মাইক্রো বাস চাপায় পথচারী যুবক নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশি গ্রামের কাশিপুর গ্রামে মাইক্রোবাস চাপায় মিজান মিয়া নামে এক পথচারী নিহত হয়েছে।

মঙ্গলবার( ২৬ শে জুলাই২২) ইং বিকাল সাড়ে ৫ টার দিকে বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের কাশিপুর গ্রামে ঘটনা টি ঘটে।

 

নিহত ব্যক্তি, বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মিজান মিয়া(১৭)।

স্থানীয় সুত্রে জানা যায় বাড়ির পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলো, এমতাবস্থায় একই গ্রামের প্রবাসী তাহির মিয়ার ছেলে ডুবাই প্রবাসী সেকুল মিয়া(২০) গ্রামের রাস্তা দিয়ে মাইক্রোবাস চালাচ্ছিলো।

মাইক্রোবাসটি চলন্ত অবস্থায় মিজান মিয়াকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

এসময় পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে এসে মিজান মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজান মিয়াকে মৃত ঘোষণা করেন।

মিজান মিয়ার মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ( ওসি) তদন্ত প্রজিত কুমার দাস।