• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

রিজার্ভ দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব : সংসদে প্রধানমন্ত্রী

admin by admin
June 21, 2023
in জাতীয়, ফোকাস, বাংলাদেশ, লিড
0

বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে দুই হাজার ৯৮৭ কোটি মার্কিন ডলার। এই রিজার্ভ দিয়ে আগামী চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২১ জুন) জাতীয় সংসদের এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে তিনি রিজার্ভ বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলেন।

একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে রিজার্ভ নিয়ে প্রশ্ন করেন সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। এই প্রশ্নের জবাবেই প্রধানমন্ত্রী এ তথ্য জানান। সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

শেখ হাসিনা বলেন, ‘সর্বশেষ গত ৩১ মের হিসাব অনুযায়ী, আমাদের রিজার্ভ আছে ২৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার (দুই হাজার ৯৮৭ কোটি ডলার)। এ রিজার্ভ দিয়ে আগামী চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।’

প্রধানমন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ২৯৪ কোটি ডলার। মূল্যস্ফীতির চাপ ও কোভিড পরবর্তী চাহিদা বাড়ার কারণে ২০২১-২২ অর্থবছরে আমদানি বেড়ে যায়। এতে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের ওপর কিছুটা চাপ তৈরি হয়েছে। এ চাপ মোকাবিলা করতে গিয়ে পরবর্তীতে রিজার্ভ কমতে শুরু করে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার শুরু করলে রিজার্ভের পরিমাণ কমে যাওয়ার হার আরও বৃদ্ধি পায়।’

সরকারি দলের সংসদ সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পতিত জমি চাষাবাদের উদ্যোগ গ্রহণ করার ফলে প্রায় ৫৫ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় এসেছে। সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়নের ফলে ধান, ভুট্টা, আলু, সবজি ও ফলসহ অন্যান্য ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।’

সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশ বিশ্বে চাল উৎপাদনে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে। এ ছাড়া ২২টি কৃষি পণ্য উৎপাদনে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। করোনার অভিঘাত মোকাবিলায় দেশের কৃষিখাত অগ্রণী ভূমিকা রেখেছে। বর্তমান সংকট মোকাবিলায় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সরকার সচেষ্ট রয়েছে।’

Previous Post

সিটি কর্পোরেশন নির্বাচনে রাজশাহীতে লিটন, সিলেটে আনোয়ারুজ্জামান জয়ী

Next Post

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

Next Post

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.