• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

মানুষের আর্থসামাজিক উন্নয়ন সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

admin by admin
July 1, 2023
in জাতীয়, ফোকাস, বাংলাদেশ, লিড
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে চ্যালেঞ্জ নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, তা পূরণ করবে আওয়ামী লীগ সরকার। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা, অবকাঠামোগত উন্নয়ন করা এটাই আমাদের লক্ষ্য।’

আজ শনিবার (১ জুলাই) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সভার শুরুতে দলীয় প্রধানের নির্দেশে কোটালীপাড়ার ১১টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ নেতা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাচিত জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। এসময় তারা আওয়ামী লীগ সভাপতিকে ঈদের শুভেচ্ছা জানান। পদ্মা সেতু নির্মাণের পর গত এক বছরে তারা যে সুবিধা পেয়েছেন তা প্রধানমন্ত্রীকে জানিয়ে স্বপ্নের এই সেতু নির্মাণে সাহসী ভূমিকার জন্য অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা চায়নি আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসুক, এদেশের মানুষ আবার পেট ভরে ভাত খাক, মানুষের মাথা গোঁজার ঠাঁই হোক, রোগে চিকিৎসা পাক, শিক্ষা পাক, তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ। এই দেশ আমার বাবা স্বাধীন করেছেন। আমার বাবা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছেন, সেটা আমি করব। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা, অবকাঠামোগত উন্নয়ন করা এটাইতো আমাদের লক্ষ্য। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতু। মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল। নিজের ভাগ্যতো গড়তে আসিনি। নিশ্চয় বাংলাদেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি। তারপরও যে অপবাদ দিয়েছে, তার প্রতিবাদ করে নিজেদের টাকায় পদ্মা সেতু করতে পেরেছি। এটাই হলো সবচেয়ে বড় কথা। সেই শক্তিটা কিন্তু আপনারা যুগিয়েছেন। কোটালীপাড়াবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকে আপনারাই আমার সব দায়িত্ব নিয়েছেন। আমার নির্বাচন, আমার সব কিছুই আপনারা দেখেন। আমার টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষগুলোই তো আমার সবচেয়ে বড় শক্তি।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করতে পেরেছি। যারা দেশের কোনো ভালো কিছু চোখে দেখে না, চোখ থাকতে যারা অন্ধ, তাদের বিরুদ্ধে কিছু বলার নাই। তারা দেখে না, কিন্তু ভোগ করে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আজকে সবার হাতে মোবাইল ফোন। সবাই সারা দিন কথা বলে। এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়ে দিয়েছি। সারা দিন কথাবার্তা বলে, তারপর যদি বলে কিছুই বলতে পারি না, কথা বলার অধিকার নাই। এদের ব্যাপারে করুণা করা ছাড়া আর কিছুই নাই। আমরা তাদের করুণাই করি।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের ফসল আমাদেরই ফলাতে হবে। আমাদের খাদ্য চাহিদা আমরা পূরণ করব। আর যা উদ্বৃত্ত থাকে তা অন্যদের দিতে পারব। সেটাই আমরা করব। খাদ্য সংরক্ষণের ব্যবস্থা আমরা করছি। আমরা প্রত্যেক এলাকায় এলাকায় খাদ্য সংরক্ষণের ব্যবস্থা নেবো। যা যা সহযোগিতা করার আমরা করব।’

সরকার প্রধান আরও বলেন, ‘আমার বাবা দেশটা স্বাধীন করে গেছেন। তাঁর স্বপ্ন পূরণ করে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া আমার লক্ষ্য। আজকে হতদরিদ্র মাত্র পাঁচ ভাগ, সেটাও যেন না থাকে, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। হতদরিদ্র বলে কেউ থাকবে না। প্রত্যেকেরই একটি ঘর, জমি আর জীবন জীবিকার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করতে পারব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিক থেকে ওষুধ দিচ্ছি। শিক্ষার ব্যবস্থা করেছি। স্কুলগুলোকে আমরা নতুনভাবে তৈরি করে দিচ্ছি। পড়াশোনার সুযোগ করে দিচ্ছি। বৃত্তি দিচ্ছি। প্রত্যেক শিক্ষার্থীকে আমরা বৃত্তি দেবো। বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধি ভাতা, দুঃস্থ মুক্তিযোদ্ধা ভাতা, বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায় ধর্মীয়ভাবে যার যার সৃষ্টিকর্তার কাছে কামনা করবেন। এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ। সারা বিশ্বে মাথা উঁচু করে আমরা চলবো। বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে চলবে। সেটাই আমরা চাই।’

নিজ নির্বাচনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করতে শনিবার দুই দিনের সফরে গোপালগঞ্জে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আগামীকাল রোববার (২ জুলাই) টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। প্রধানমন্ত্রীর এ সফর নেতাকর্মীদের মধ্যে ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ।

Previous Post

বিএনপি যেনতেন প্রকারে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে মরিয়া : ওবায়দুল কাদের

Next Post

কুয়েতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Next Post

কুয়েতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.