• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

দীপ্ত টিভির নিখোঁজ সাংবাদিক রঘুনাথ খাঁকে গ্রেফতার দেখালো পুলিশ

admin by admin
January 24, 2023
in অপরাধ, ফোকাস, লিড, সারাদেশ
0

দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁকে গ্রেফতার দেখিয়েছে সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে দেবহাটা থানার খলিশাখালী এলাকা থেকে বোমা সাদৃশ্য বস্তুসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

একই সঙ্গে আরও দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিক রঘুনাথ খাঁকে সাতক্ষীরা বড়বাজার সড়কের ডে নাইট কলেজ মোড় থেকে আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী সুপ্রিয়া রানী।

তিনি আরও জানান, সংবাদ সংগ্রহ সংক্রান্ত বিষয়ে সোমবার সকালে সাংবাদিক রঘুনাথ খাঁ একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে দেবহাটার খলিশাখালী এলাকায় যান। সেখান থেকে ফিরে আসার পর ডে নাইট কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি জানান, খবর পেয়ে তিনি থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছিলেন। তবে তখন কোথাও তার খোঁজ পাওয়া যায়নি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লা বলেন, দেবহাটার খলিশাখালীতে সোমবার সন্ধ্যার পর বোমা ফাটিয়ে নাশকতা সৃষ্টির সময় রঘুনাথ খাঁসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

প্রসঙ্গত, দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকার প্রায় ১৩২০ বিঘা ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় জমি ভূমিহীনদের নামে একদল দুর্বৃত্ত ২০২১ সালের ১০ সেপ্টেম্বর দখল করে নেয়। ২০২২ সালের ১৫ নভেম্বর সেই জমি পুনরায় দখলে নেয় জমির রেকর্ডীয় মালিকরা। রোববার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ভূমিহীনদের নাম ব্যবহার করে ওই জমি পাল্টা দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। সাংবাদিক রঘুনাথ খাঁ ভূমিহীন নামধারী দখল চেষ্টাকারীদের পক্ষে বিভিন্ন সময়ে লেখালেখি করে আসছিলেন।

এদিকে সাংবাদিক রঘুনাথ খাঁর মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাড. সুলতানা কামাল। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁকে সাদা পোশাকধারী আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সুপ্রিয়া রানী। তিনি থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে কোথাও তার সন্ধান পাননি। আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। এ কারণে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং একই সঙ্গে সাংবাদিক রঘুনাথ খাঁর দ্রুত মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে।

অপরদিকে, সাংবাদিক রঘুনাথ খাঁকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহ্বায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি অ্যাড. ফাইমুল হক কিসলু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক নিত্যানন্দ সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সভাপতি ওবায়দুস সুলতান বাবলু ও বাংলাদেশ জাসদের জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।

Previous Post

অভিভাবক হিসেবে মায়ের নাম লেখা যাবে: হাইকোর্ট

Next Post

চট্টগ্রামে জন্মনিবন্ধন আইডি হ্যাক: কাউন্সিলর কার্যালয়ে দুদকের হানা

Next Post

চট্টগ্রামে জন্মনিবন্ধন আইডি হ্যাক: কাউন্সিলর কার্যালয়ে দুদকের হানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.