• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

চট্টগ্রামে জন্মনিবন্ধন আইডি হ্যাক: কাউন্সিলর কার্যালয়ে দুদকের হানা

admin by admin
January 24, 2023
in চট্টগ্রাম প্রতিদিন, ফোকাস, লিড
0

জন্মনিবন্ধন জালিয়াতির সঙ্গে কাউন্সিলর কার্যালয়ের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৫ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে সংস্থাটি।

অভিযানে কাউকে গ্রেফতার করা না হলেও কাউন্সিলর কার্যালয়ের বিভিন্ন নথি সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফয়সাল কাদের।

তিনি জানান, বিভিন্ন কাউন্সিলর অফিসের জন্মনিবন্ধন আইডি হ্যাক করে অবৈধভাবে জন্মনিবন্ধন করা হয়েছে। যা সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিষয়টি নিয়ে আজ দুদকের একটি এনফোর্সমেন্ট টিম মাঠে নামে। এ কাজের সঙ্গে কাউন্সিলর কার্যালয়ের কোনো কর্মকর্তা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয়ভাবে জন্মনিবন্ধন সার্ভার বন্ধ থাকায় আমরা সার্ভারে ঢুকতে পারি নি। সেখানে ঢুকতে পারলে আমরা আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পারতাম।

তবে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে। যা পর্যালোচনা করা হচ্ছে। এই কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আইডি হ্যাক করে চলতি বছরে ৫৪৭টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করেছে হ্যাকাররা। চলতি বছরের ৮ জানুয়ারি ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে ৪০টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করে হ্যাকাররা। এরপর ১০ জানুয়ারি ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আইডি হ্যাক করে ১৮টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়। এই ওয়ার্ডে ১৯ জানুয়ারি ৫০টি এবং ২২ জানুয়ারি ৩৪১টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করে হ্যাকাররা। এছাড়া গত ৮ জানুয়ারি আন্দরকিল্লা ওয়ার্ডের আইডি হ্যাক করে ইস্যু করা হয় ৪টি জন্মনিবন্ধন সনদ। চলতি মাসের ১০ তারিখ ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আইডি হ্যাক করে ১০টি এবং ২১ তারিখ ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের আইডি হ্যাক করে ৮৪টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়।

Previous Post

দীপ্ত টিভির নিখোঁজ সাংবাদিক রঘুনাথ খাঁকে গ্রেফতার দেখালো পুলিশ

Next Post

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা

Next Post

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.