• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

৯৫ শতাংশ মোবাইলফোন দেশে উৎপাদন হচ্ছে : মোস্তাফা জব্বার

admin by admin
May 24, 2023
in জাতীয়, তথ্য প্রযুক্তি, ফোকাস, লিড
0

দেশের মোট চাহিদার ৯৫ শতাংশ মোবাইলফোনই বাংলাদেশে উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ট্রান্সশান হোল্ডিংসের মোবাইলফোন উৎপাদন কারখানা আই স্মার্ট ইউ কারখানা উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, “ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব হবে বাংলাদেশ। ডিভাইস রপ্তানিকারক হিসেবে দেশকে রূপান্তরে আমরা কাজ করছি। দেশে উৎপাদিত মোবাইলফোন দিয়েই ৯৫ শতাংশ দেশীয় চাহিদা মেটানো হচ্ছে। এতে করে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ হয়েছে।”

মন্ত্রী বলেন, “মোবাইলফোন উৎপাদন শিল্পে দেশের বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে। উৎপাদন প্রক্রিয়ায় ছোট খাটো কিছু সংকট বিদ্যমান। এ সত্ত্বেও সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মোবাইলফোন রপ্তানির একটি বড় বাজার হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা সম্ভব।”

বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল যন্ত্রের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নের প্রতি মোবাইলফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। মোস্তাফা জব্বার বলেন, ‘সরকারের প্রযুক্তিবান্ধব নীতির ফলে দেশে বিশ্বমানের ১৫টি মোবাইলফোন কোম্পানি কারখানা স্থাপন করেছে। আরও বেশ কয়েকটি কারখানা স্থাপন পাইপলাইনে আছে।’

দেশের শতকরা ৯৮ শতাংশ এলাকায় ৪জি নেটওয়ার্ক পৌঁছে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে গেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ এবং তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগের উদ্যোগ আমরা নিয়েছি। ২০০৮ সালে দেশে মাত্র সাড়ে সাত জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো, যা বর্তমানে চার হাজার ১০০ জিবিপিএসে উন্নীত হয়েছে।’

Previous Post

মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়

Next Post

বাঁশখালীর এসএস পাওয়ার প্লান্টের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু

Next Post

বাঁশখালীর এসএস পাওয়ার প্লান্টের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.