• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

নির্বাচন কমিশনের সার্ভার থেকে তথ্য ফাঁস হয়নি: এনআইডি ডিজি

admin by admin
July 9, 2023
in জাতীয়, তথ্য প্রযুক্তি, ফোকাস, লিড
0

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একে এম হুমায়ুন কবীর বলেছেন, নির্বাচন কমিশনের সার্ভার সুরক্ষিত রয়েছে। এখান থেকে কোনও তথ্য লিক (ফাঁস) হয়নি।

তিনি বলেন, আমাদের কাছ থেকে ১৭১টি প্রতিষ্ঠান ও সংস্থা সেবা নেয়। আমাদের সার্ভারের তথ্যের ওপর কোনও রকমের থ্রেট আসেনি। আমাদের সার্ভার থেকে কোনও তথ্য যায়নি। তারপরেও কোনও ত্রুটি-বিচ্যুতি পেলে চুক্তিপত্র বরখেলাপ হলে তা বাতিল করব।

রোববার (৯ জুলাই) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এনআইডি ডেটাবেজের নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে এনআইডি মহাপরিচালক এসব কথা বলেন।

হুমায়ুন কবীর বলেন, ইসির কাছ থেকে ভেরিফিকেশন সার্ভিস নেওয়া কোনও পার্টনারের পোর্টাল অরক্ষিত থাকলে কিছু তথ্য লিক হতে পারে। এমন কিছু হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের ডাটা সেন্টার ও ম্যানেজমেন্টে কোনও সমস্যা হচ্ছে না। আমাদের সার্ভারে এখনও অ্যাবনরমাল হিট নজরে আসেনি। আমাদের এখান থেকে তথ্য ফাঁস হয়নি।

তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পার্টনার সাইট অডিট করবো। আইসিটি বিশেষজ্ঞ দিয়ে তদন্ত কমিটি করা হবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।

এনআইডি ডিজি বলেন, এনআইডি সিকিউরিটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। নিয়মিত মনিটরিং করি কী পরিমাণ হিট আসছে। ১৭১টি পার্টনার সার্ভিস নিরাপদভাবে কাজ করছে। গতকাল নিউজ দেখার পর কাজ শুরু করেছি। এখানে একটা সাইট দুর্বল পাওয়া গেছে। তবে মাথাব্যথা হলে মাথা কাটবো না। এর সমাধান করবো, যাতে করে নাগরিক সেবা ঝুঁকিপূর্ণ না হয়।

Previous Post

এমপিওভুক্ত শিক্ষকদের জন্যও সুখবর

Next Post

স্পেনে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী

Next Post

স্পেনে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.