• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

আজ থেকে ৪৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার

admin by admin
August 14, 2023
in ফোকাস, লিড, শিক্ষা
0

আগামী ১৭ আগস্ট দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকাতে আজ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী কোচিং সেন্টার দেড় মাস বন্ধ রাখার কথা জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন ছাত্র ও ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছাত্র ও ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী। দেশের ৯ হাজার ১৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জন্য ২ হাজার ৬৫৮টি কেন্দ্র স্থাপন করা হবে। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।

চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন ছাত্র ও ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন ছাত্রী। মোট ৪ হাজার ৬৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরীক্ষা কেন্দ্র থাকছে ১ হাজার ৫৩৫টি।

আলীম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ হাজার ৩১ জন। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী। আলীম পরীক্ষায় মোট ২ হাজার ৬৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কেন্দ্র থাকছে ৪৪৯টি।

এছাড়া, কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ছাত্র ও ৪৩ হাজার ১৪৪ জন ছাত্রী। ১ হাজার ৮৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬৭৪টি কেন্দ্র স্থাপন করা হবে।

Previous Post

জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

Next Post

মারা গেছেন দেলাওয়ার হোসাইন সাঈদী

Next Post

মারা গেছেন দেলাওয়ার হোসাইন সাঈদী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.