• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

দেশের প্রথম বাণিজ্যিক ভেহিকেল মার্কেট প্লেস ‘গাড়ি মেলা’র যাত্রা শুরু

admin by admin
February 13, 2024
in অর্থনীতি
0

পূর্ব মালিকানাধীন বা সেকেন্ড-হ্যান্ড বাণিজ্যিক যানবাহন ক্রয়-বিক্রয়ের অনলাইন বিডিং প্ল্যাটফর্ম ‘গাড়ি মেলা’ চালু হয়েছে। এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য দেশের বাণিজ্যিক গাড়ির বাজারকে নতুনভাবে সংজ্ঞায়িত করা। যা ব্যক্তি বা ব্যবসার জন্য স্বচ্ছ, দক্ষ ও সুলভ মূল্যে প্রদান করবে।

গাড়ি মেলা’র স্বচ্ছ বিডিং প্রক্রিয়া ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য ন্যায্যতা ও আস্থা নিশ্চিত করে প্ল্যাটফর্মে রয়েছে বাণিজ্যিক যানবাহনের বিস্তৃত সমাহার। সকল গাড়ির স্পষ্ট ছবি ও তথ্য সম্ভাব্য ক্রেতাদের নিকট প্রদর্শন করা হয়। ফলে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় থাকে এবং ক্রেতারা তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী গাড়ি কিনতে পারেন।

‘গাড়ি মেলা’র বাণিজ্যিক যানবাহনের বিস্তৃত পরিসর দেশব্যাপী ব্যবসায়ী, ফ্লিট ম্যানেজার এবং পরিবহন কোম্পানির বিভিন্ন চাহিদা পূরণে সক্ষম। এসএমই থেকে শুরু করে বড়-বড় কর্পোরেশনের যানবাহন ক্রয়-বিক্রয় সংক্রান্ত সমাধান সহজে পাওয়া যাচ্ছে এ প্ল্যাটফর্মে। যা ব্যবসাগুলোকে তাদের ফ্লিট ম্যানেজমেন্ট আরও দক্ষতার সাথে পরিচালনা করতে সাহায্য করে।

ক্রেতারা চাইলে এককভাবেও ‘গাড়ি মেলা’র ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস এবং যাচাইকৃত বিস্তর তালিকা থেকে চাহিদা মতো পছন্দের গাড়ি কিনতে পারবেন। ফ্লিট ম্যানেজারদের দ্রুত ও কার্যকরভাবে তাদের ফ্লিট আপগ্রেড করার ক্ষেত্রেও গাড়ি মেলা বিশেষ সহায়ক।

‘গাড়ি মেলা’র সিইও বলেন, “গাড়ি মেলা কেবল একটি প্ল্যাটফর্মই নয়, এটি একটি গেম-চেঞ্জার। আমরা বাণিজ্যিক যানবাহনের বাজারে সকল স্টেকহোল্ডারদের একটি নির্বিঘ্ন ও নিরপেক্ষ অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে উদ্ভাবন ও অগ্রগতি বাস্তবায়বনে সর্বদা স্বচেষ্ট।”

‘গাড়ি মেলা’র সিওও বলেন, “গাড়ি মেলা এমন একটি প্ল্যাটফর্ম, যা বাণিজ্যিক যানবাহনের অগোছালো মার্কেটকে সুসংগঠিত করতে সাহায্য করবে। একইসাথে, এটি বাণিজ্যিক যানবাহন ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সময়-সাশ্রয়ী এবং লাভজনক হবে।”

‘গাড়ি মেলা’ গাড়ির হিস্ট্রি রিপোর্ট, ইন্সপেকশন এবং কাগজপত্র পরীক্ষা করে পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে সকল যানবাহন তালিকাভুক্ত করে। যাচাইকরণের এই প্রতিশ্রুতি ক্রেতাদের আস্থা বাড়ায় এবং সেকেন্ড-হ্যান্ড বাণিজ্যিক গাড়ির বাজারে আধিপত্য বিস্তারে ‘গাড়ি মেলা’র অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

Previous Post

দেশের মানুষ এখন গণতন্ত্র উপভোগ করছে: প্রধানমন্ত্রী

Next Post

আগামীকাল ১৯ ফেব্রুয়ারী “ভাই দিবস”

Next Post

আগামীকাল ১৯ ফেব্রুয়ারী “ভাই দিবস”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.