Today TV 24 - সর্বশেষ বাংলা খবর | সত্যের সাথে সব সময়
চট্টগ্রাম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা ৯ জুলাই

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের ঈদুল আজহায় সম্ভবত চারদিনের ছুটি পেতে যাচ্ছেন । ঈদুল আজহা সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।তবে জ্যোতির্বিদ্যার সাহায্যে আগেভাগেই ধারণা করে নেওয়া ঈদ সম্ভাব্য তারিখ।

ইসলামী ক্যালেন্ডার অনুসারে, জ্বিলহজ মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হয় ঈদুল আজহা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এ বছর ঈদুল আজহার প্রথম দিন হতে পারে ৯ জুলাই (শনিবার)।

সোমবার (২৩ মে) আমিরাত ভিত্তিক গনমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের সরকারি ক্যালেন্ডার অনুসারে আরাফাতের দিন, অর্থাৎ ঈদুল আজহার আগের দিনও ছুটি থাকে। সেই হিসাবে, এ বছর আমিরাতবাসী জ্বিলহজ মাসের ৯ তারিখ থেকে ১২ তারিখ টানা চারদিন ঈদের ছুটি উপভোগ করতে পারেন।

ইংরেজি ক্যালেন্ডারে জুলাই মাসের ৮ তারিখ (শুক্রবার) থেকে ১২ তারিখ (সোমবার) পর্যন্ত থাকতে পারে ঈদের ছুটি। অর্থাৎ, আরাফাতের দিন ও ঈদুল আজহার তিন দিনের ছুটির সঙ্গে কোনো সাপ্তাহিক ছুটি যোগ হচ্ছে না আমিরাতের সরকারি-বেসরকারি কর্মীদের।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমিরাতে এ বছর রোজা পালন শুরু হয়েছিল গত ২ এপ্রিল।আর ১ মে শাওয়াল মাসের চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে ২ মে ঈদুল ফিতর উদযাপন করে সৌদি, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।

ফলে আমিরাতে ৯ জুলাই ঈদুল আজহার উদযাপিত হবে।