Today TV 24 - সর্বশেষ বাংলা খবর | সত্যের সাথে সব সময়
চট্টগ্রাম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

লক্ষ্মীপুর সদর থানার ওসিকে প্রত্যাহার

লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন চন্দ্রগঞ্জ থানার ওসি থাকা কালীন যুবকদেরকে চাকুরী ও নিরীহ মানুষকে ৫০ হাজার টাকার বিনিময়ে,পাকা-ঘর নির্মাণ করে দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেয়। অভিযোগ তদন্ত শেষে পুলিশ সদর দপ্তরের নির্দেশে প্রত্যাহার করা হয় তাকে।

অতিরিক্ত পুলিশ সুপার, পরাশ কান্তি নাথ মঙ্গলবার বিকালে চন্দ্রগঞ্জ থানাধীন হাজির পাড়া ইউনিয়নের ইন্দ্রপুর আসলাম মিজির বাড়ীতে ভুক্তভোগীদের স্বাক্ষ্য গ্রহণ করেন। পরে পুলিশ লাইনে বাদী বিবাদীকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে পুলিশ সদর দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে পিবিআই অভিযোগ তদন্ত করে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন দেয় বলে জানাগেছে। যার প্রেক্ষিত পুলিশ সদর দপ্তর তাকে অপসারনের নির্দেশ প্রদান করেন বলে জানা গেছে।