Today TV 24 - সর্বশেষ বাংলা খবর | সত্যের সাথে সব সময়
চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম

জয়পুুরহাট র‍্যাব-৫ এর মাদক বিরোধী পৃথক অভিযানে দুইজন আটক

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ

চলো যাই যুদ্ধে”মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে, রবিরাব রাত থেকে সোমবার দুপর পর্যন্ত সদর উপজেলায় মাদক বিরোধী পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৬৫ লিটার চোলাই মদসহ জয়পুুরহাট পৌর সদরের বাসিন্দা মৃত লোকমান হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী বুলবুল হোসেন ওরফে নুর হোসেনকে আটক করে।

অপরদিকে আর একটি আভিযানিক দল জেলার সদর উপজেলার বুজরুক নেংড়া পীর বাজার এলাকা অভিযান চালিয়ে ৬ শত ১৮ পিস ট্যাপেন্টাডল ও ১ শত ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জোত গোবর্ধন (বাদাল) এলাকার বাসিন্দা মোঃ মান্নান মণ্ডলের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ অমিত হাসানকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

আটককের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান

আটককের পর র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ,ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।