Today TV 24 - সর্বশেষ বাংলা খবর | সত্যের সাথে সব সময়
চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৯:১১ অপরাহ্ন
শিরোনাম

রাত ১২ থেকে তেলের দাম অকটেন ১৩৫, ডিজে’ল ১১৪

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে বৃদ্ধি পেলো জ্বালানি তেলের দাম। শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে ডিজে’ল ও কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে নতুন ঘোষণা অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হবে।

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের নভেম্বরে ডিজে’ল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছিল সরকার।