Today TV 24 - সর্বশেষ বাংলা খবর | সত্যের সাথে সব সময়
চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম

ডাকাতির মামলায় ফটিকছড়ির এক যুবক সহ গ্রেপ্তার-২

চুরি-ডাকাতি ও অপহরণ মামলায় ২জনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো ট্রাক চালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম ড্রাইভারের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম হৃদয় (১৯) অন্যজন জোরারগঞ্জ থানার ইসলামপুর গ্রামের ছুট্টু সওদাগর বাড়ির মৃত এয়াছিনের ছেলে মোঃ আমজাদ হোসেন প্রকাশ পিচ্ছি রানা (২২)।

৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএনজি, মোটরসাইকেল, আইফোন সহ কয়েকটি ডাকাতি চুরি ও অপহরণ মামলা রয়েছে বলে জানা যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাকে আজ মঙ্গলবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।