Today TV 24 - সর্বশেষ বাংলা খবর | সত্যের সাথে সব সময়
চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম

ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২ অক্টোবর) সকাল ছয়টা থেকে সোমবার (৩ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৫২৭ ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২০ লিটার দেশিমদ ও ১১ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।