Today TV 24 - সর্বশেষ বাংলা খবর | সত্যের সাথে সব সময়
চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম

নতুন বই নিয়ে বাড়ি ফেরা হলো না শিশু রিফাতের

গাইবান্ধা সদর উপজেলায় প্রথম শ্রেণির নতুন বই নিয়ে বাড়ি ফেরার সময় অটোরিকশার ধাক্কায় রিফাত হোসেন (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সদর উপজেলার গিদারীর কাউন্সিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিফাত হোসেন দক্ষিণ গিদারী গ্রামের সবুজ মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানায়, রিফাত গিদারী ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বছরের প্রথম দিনে নতুন বই কাঁধে নিয়ে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা রিফাতকে ধাক্কা দেয়। গুরুতর আহত রিফাতকে প্রথমে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে রাতে রিফাত মারা যায়।

গিদারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ ইদু বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে প্রথম শ্রেণির এই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এমন দুর্ঘটনা খুবই দুঃখজনক।