Today TV 24 - সর্বশেষ বাংলা খবর | সত্যের সাথে সব সময়
চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম

কক্সবাজারে রোহিঙ্গাকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) ভোরে উখিয়ার বালুখালী ৮ নম্বর ক্যাম্পে ঘটনাটি ঘটে।

নিহত রশিদ একই ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি একটি এনজিও অফিসের নৈশপ্রহরী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বেসরকারি সংস্থার (এনজিও) অফিসে রাতে পাহারার কাজ শেষ করে ঘরে ফিরছিলেন রশিদ। এসময় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।