Today TV 24 - সর্বশেষ বাংলা খবর | সত্যের সাথে সব সময়
চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ: ভাষণ দেবেন মহাসচিব

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ: ভাষণ দেবেন মহাসচিব।

চট্টগ্রামের কাজীর দেউড়িতে সমাবেশের মধ্য দিয়ে সূচনা হতে যাচ্ছে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ। বুধবার (১৪ জুন) বিকালে তরুণদের নিয়ে এ সমাবেশের আয়োজন করছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
চট্টগ্রাম বিভাগীয় এই সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির তিন সহযোগী সংগঠন আউটার স্টেডিয়ামে সমাবেশ করার জন্য অনুমিতি চাইলে জেলা প্রশাসন তাতে রাজি হয়নি। ফলে কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। সড়কের উপর দুটি ট্রেইলর বা লং ভেহিক্যাল পাশাপাশি রেখে তৈরী করা হয়েছে সমাবেশ মঞ্চ।

বুধবার বিকাল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবার ঘোষণা দেয়া হলেও লোকজন জড়ো হয়েছেন সকালেই। দূর-দূরান্ত থেকে অনেকে সকালেই সামবেশস্থলে এসে পৌঁছান। অনেকে সকালে এলেও মহানগরীতে ঘুরে বেড়ান।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ জানিয়ে বলেন, মানুষের ভোটের অধিকার নেই। গত ১৫ বছরে চার কোটি নতুন ভোটার হয়েছে, যারা ভোট দিতে পারেননি। ভোট মানুষের নাগরিক অধিকার। কিন্তু চার কোটি ভোটার তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।