Today TV 24 - সর্বশেষ বাংলা খবর | সত্যের সাথে সব সময়
চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম

আগামী ১০০ দিন দেশ পাহারার আহ্বান তথ্যমন্ত্রীর

আগামী ১০০ দিন দেশ পাহারার আহ্বান তথ্যমন্ত্রীর।

আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানী কাওলায় সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে। ক্ষমতা নয়, দেশ পাহারা দিতে হবে। আমরা মাঠে থাকব।’ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়ায়, তাদের হাতে দেশটাকে তুলে দিতে পারি না।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তারা (বিএনপি) বিদেশিদের কাছে ছুটে যায়। এখানে ফিসফাস করে লাভ নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। তবে, আমরা কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করি না। জননেত্রী শেখ হাসিনার শক্তি জনগণ।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীগের সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।