Today TV 24 - সর্বশেষ বাংলা খবর | সত্যের সাথে সব সময়
চট্টগ্রাম বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
শিরোনাম

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী বুধবার

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী বুধবার অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বাসভবন গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়, প্রার্থীগণকে গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপ অংশটুকু প্রদর্শন করতে হবে।