• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

মাথায় বৈদ্যুতিক পাখা পড়ে আহত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ

admin by admin
May 13, 2022
in অন্যান্য
0

মাথার ওপর বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুরে নিজ বাড়ির বৈঠকখানায় বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। মুরাদের কপালে তিনটি সেলাই পড়েছে। তাঁর অবস্থা এখন শঙ্কামুক্ত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাংসদের ব্যক্তিগত সহকারী সূত্রে জানা যায়, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ গতকাল দিনব্যাপী দৌতপুরে নিজ বাড়িতে রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন। চিকিৎসা শেষে রাতে বাড়ির বৈঠকখানায় অতিথিদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বৈঠকখানার বৈদ্যুতিক পাখা মুরাদের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন সদস্যবিশিষ্ট চিকিৎসক দল সংসদ সদস্যের বাড়িতে গিয়ে তাঁকে চিকিৎসা দেন। চিকিৎসক তিনজন হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, চিকিৎসা কর্মকর্তা সীমান্ত রায় ও সুজিত রায়।

মুরাদের ব্যক্তিগত সহকারী জাহিদ নাইম প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যকে নিজ বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুরাদ হাসানের বর্তমান অবস্থা ভালো বলে জানিয়ে দেবাশীষ রাজবংশী প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যের ডান চোখের ওপরে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। সর্বক্ষণ তাঁর খবর রাখা হচ্ছে।

Previous Post

সাকিবকে নিয়ে আলোচনা শ্রীলঙ্কা দলেও

Next Post

আগুয়েরোকে ‘অমর’ করল ম্যানচেস্টার সিটি

Next Post

আগুয়েরোকে ‘অমর’ করল ম্যানচেস্টার সিটি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.