• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

গ্যাসের দাম তিনগুণ হচ্ছে ইউরোপে, এলএনজির বাজার অস্থিরের আশঙ্কা

admin by admin
May 18, 2022
in আন্তর্জাতিক
0

চলতি বছর তীব্র শীতের মুখোমুখি হতে পারে ইউরোপ। শীত কিংবা তুষারঝড়ের সময় অঞ্চলটিতে গ্যাসের চাহিদা ব্যাপকভাবে বাড়ে। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে যাচ্ছে মহাদেশটি।

এমন পরিস্থিতিতে রাইস্টাড এনার্জির বিশ্লেষকরা জানিয়েছেন, তীব্র শীতের আবহাওয়ায় রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে যথেষ্ট এলএনজি নাও পাওয়া যেতে পারে। ফলে সে সময় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে তিনগুণ হতে পারে। রোববার (১৫ মে) রাশিয়া সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শীতের মৌসুমে প্রতি এক হাজার ঘনমিটার গ্যাসের দাম তিন হাজার পাঁচশত ডলারে পৌঁছাতে পারে। গত বছর রাশিয়া ১৫৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস ইউরোপে পাঠিয়েছে, যা তাদের মোট গ্যাস রপ্তানির ৩১ শতাংশের বেশি।

বিশ্লেষকরা জানান, রাশিয়ার গ্যাসের বিকল্প খুবই কঠিন। তাই রুশ গ্যাসের সরবরাহ বন্ধ হলে ইউরোপের মানুষ ও অর্থনীতির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে বিশ্বজুড়ে এলএনজির চাহিদা ছাড়াতে পারে ৪৩৬ মিলিয়ন টনকে। যা স্বাভাবিক ৪১০ মিলিয়ন টনের চেয়ে বেশি। সরবরাহে ভারসাম্যহীনতা ও উচ্চ মূল্য এলএনজি প্রকল্পগুলোর ক্ষেত্রে অস্থির পরিবেশ তৈরি করবে।

ইউরোপের কিছু জ্বালানি কোম্পানির বিরুদ্ধে প্রথম বারের মতো ব্যবস্থা নিয়েছে মস্কো। এতে চলতি সপ্তাহে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। বৃহস্পতিবার ইউরোপে এক হাজার ঘনমিটার গ্যাসের দাম এক হাজার দুইশ ডলার ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৩০০ শতাংশ বেশি।

এদিকে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ড। এতে বারবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে পুতিন প্রশাসন।

Previous Post

যুক্তরাজ্যে মূল্যস্ফীতির রেকর্ড, ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে মানুষ

Next Post

সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Next Post

সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.