• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

“আমরা সুরের পাখি” ইসলামিক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ.

admin by admin
May 20, 2022
in অন্যান্য
0

রুবেল সাগর, রামগঞ্জ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ২০১৯ সালে গড়ে উঠা সংগঠন আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জের উদ্যোগে লক্ষ্মীপুর জেলায় পবিত্র রমজান মাস ব্যাপী আমরা সুরের পাখি নামক ইসলামী গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে “ক” এবং “খ” বিভাগে জেলার প্রায় ৭০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। এদের মধ্য থেকে বিচারকদের ফলাফলের ভিত্তিতে গত ১মে “ক” বিভাগ এর চূড়ান্ত ফলাফল এবং “খ” বিভাগের প্রাথমিক ফলাফল প্রকাশ করেন বিচারকগণ।

বিচারকার্য পরিচালনা করেন অনুপম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক মিরাজ হুসাইন, রামগঞ্জ রংধনু শিল্পী গোষ্ঠীর পরিচালক আমজাদ হোসাইন রিয়াদ, উদ্যোক্তা এবং মোটিভেশনাল স্পিকার জাকির পারভেজ।
“খ” বিভাগ এর চূড়ান্ত ফলাফল এর বিচার কার্যের জন্য বিচারকের দায়িত্ব পালন করেছেন ইসলামী সংগীত জগতের, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, বিশিষ্ট গীতিকার সুরকার ও সুর সম্রাট উপাধিখ্যাত শিল্পী মশিউর রহমান।
আজ ২০ মে শুক্রবার সকাল দশটায় রামগঞ্জ মোহাম্মদীয়া চাইনিজ রেস্টুরেন্ট এ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জানানো হয় “খ”বিভাগ এর চূড়ান্ত ফলাফল।
যেখানে প্রথম স্থান অধিকার করছেন জিহাদ হোসাইন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন আসলাম হোসেন, তৃতীয় স্থান অধিকার করেছেন হাসান সজীব,চতুর্থ হয়েছেন সাইফুল ইসলাম, এবং পঞ্চম হয়েছেন রাসেল হোসেন।
জাকির পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ পাট বাজার জামে মসজিদের খতিব আব্দুর রহমান ফারসি কবি।
আরো উপস্থিত ছিলেন হাফেজ মিজানুর রহমান, ইলিয়াস শাহ, এডভোকেট হাসান আল বান্না।
রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক। আমজাদ হোসাইন, মিরাজ হোসাইন গ্রুপের মডারেটর ফাতেমা জান্নাত,তানিয়া আক্তার নুর আব্দুল করিম জনি সহ অন্যান্য সদস্য বৃন্দ।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রথম পুরষ্কার ৩০০০হাজার
দ্বিতীয় পুরষ্কার ২০০০হাজার
তৃতীয় পুরষ্কার ১০০০হাজার
চতুর্থ পুরষ্কার ৫০০
পঞ্চম পুরষ্কার ৫০০
সহ্ আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়।
এই ছাড়াও সকল বিজয়ীদের হাতে শিল্পী মশিউর রহমান এর স্বাক্ষর করা সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
পুরো অনুষ্ঠান জুড়ে স্পন্সর হিসেবে ছিলেন, ক্রাফট বিডি, সাঁকো বাজার, আল মদিনা ফার্মাসিটিক্যাল লি: এক্সপো ফ্যাশন, আবদুল্লাহ ক্রোকারিজ এন্ড রেক্সিন হাউজ। পুরো অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আমাদের মুক্তকণ্ঠ।
রমজান মাস জুড়ে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার সার্বিক তত্বাবদানে ছিলেন গ্রুপের অন্যতম এডমিন মকবুল আহমেদ।

আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক দক্ষিণ কোরিয়া প্রবাসী মোশাররফ হোসেন মুসু বলেন সুস্থ্য ধারার সংস্কৃতিকে ছড়িয়ে দিতে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি ধারাবাহিকভাবে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব।
এই রকম অনেক সামাজিক কাজ সবার অগোচরে করে যাচ্ছি আমরা।
তিনি আরো বলেন আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ সামাজিক কাজগুলোর পাশাপাশি এমন শিক্ষামূলক উদ্যোগ নিয়ে কাজ করবে তাই তিনি সকলকে গ্রুপের সাথে থাকার আহ্বান করেন। এবং এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে যারা অর্থ শ্রম এবং মেধা দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান উদযাপন কমিটির পক্ষ থেকে সংগঠনে এডমিন মকবুল আহমেদ এবং মুক্তকণ্ঠের সকল কর্মকর্তা শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান।

Previous Post

সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Next Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এসএসসি জিপিএ ২.৫০ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

Next Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এসএসসি জিপিএ ২.৫০ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.