• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

টেষ্ট পরীক্ষায় অংশ নিতে না পারায় শিক্ষককে মারধর

admin by admin
May 28, 2022
in চট্টগ্রাম প্রতিদিন
0

লক্ষ্মীপুর প্রতিনিধি: রনি মজুমদার
২০১৭ সালে এস এস সি পরীক্ষায় অংশ নিতে না পারায় জেলা সদরের টুমচর আসাদ একাডেমীর ভৌত বিজ্ঞান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনকে বেধড়ম মারধর করেছে একই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুরাদসহ ৬/৭ জনের একদল বখাটে।

শনিবার দুপুরে বিদ্যালয়ের পাশে প্রবেশমুখে এমন হামলার শিকার হয়েছেন শিক্ষক হেলাল উদ্দিন।
গুরুতর আহত শিক্ষককে অন্য শিক্ষক উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।বর্তমানে চিকিৎসাধীন রয়েছে তিনি।

আহত শিক্ষক সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার লকিয়ত উল্যার ছেলে ও প্রাক্তন ছাত্র মুরাদ টুমচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবুল কাসেমের ছেলে।

ঘটনা ও স্থানীয় সূত্রে জানাগেছে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মটরসাইকেলযোগে শিক্ষক হেলাল উদ্দিন বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ে প্রবেশমুখে উৎপেতে থেকে গতিরোধ করে বখাটেরা । পরে গতিরোধের বিষয় জানতে চাইলেই মুরাদসহ ৬/৭ জন বখাটে যুবক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় বলতে থাকে “২০১৭ সালের তোর কারণে টেষ্ট পরীক্ষায় অংশ নিতে পারিনি। তোর কারণে বিদ্যালয়ের থাকার সময় পরীক্ষায় নকল করতে পারিনি। আজ তোকে পাইছি” এক পর্যায়ে কিল-ঘুষি-লাথি দিয়ে মারাত্মক জখম করে ওই শিক্ষককে। এসময় শিক্ষকের হাতে থাকা মোটরসাইকেলটিও ভাঙচুর করে তারা।

হাসপাতালের চিকিৎসাধীন শিক্ষক হেলাল উদ্দিন জানান বিগত ২০১৭ সালে টেষ্ট পরীক্ষায় ফেল করার কারণে মুরাদ পরীক্ষায় অংশ নিতে পারেনি ওই সময়ে দায়িত্বরত অধ্যক্ষ তাকে সুযোগ দেয়নি। আমি কোন অন্যায় করিনি তারপরও মুরাদের নেতৃত্ব ৬-৮ জন সন্ত্রাসী আমার উপর হামলা করে এবং মটরসাইকেল ভাংচুর করে। হামলকারী সবাইকে আমি সবাইকে চিনিনা শুধু মুরাদকে চিনতে পেরেছি।

টুমচর আসাদ একাডেমী অধ্যক্ষ ফারজানা নুর জানান, বিষয়টি খুবই দুঃখ জনক। প্রাক্তণ ছাত্র কি ভাবে শিক্ষকের উপর হামলা করে। আমরা বিদ্যালয়ে সব শিক্ষক বসেই আজই সিদ্ধান্ত নিবো এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে।

বিদ্যালয়ের অভিভাবক সদস্য সৈয়দ মোজাম্মেল হোসেন জানান, ছাত্র হয়ে শিক্ষকের উপর এ ভাবে প্রকাশ্যে হামলা মেনে নেওয়া যায়না। আশা জড়িতরা শাস্তি পাবে। বিদ্যালয়ের অধ্যক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মাকসুদ আলম এর সাথ যোগাযোগ করা হলে তিনি বলেন, একজন শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা খুবই দুঃখজনক এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানান।

হামলার বিষয়টি এখনো জানাতে পারেনি সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল। তবে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে শুনেছেন। অভিযোগ পেলে এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি।

Previous Post

নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ।

Next Post

বেস্ট টিম অফিসিয়াল মানবিক টিম ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে ত্রাণ বিতরণ।

Next Post

বেস্ট টিম অফিসিয়াল মানবিক টিম ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে ত্রাণ বিতরণ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.