• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের আদনান রহমান

admin by admin
May 30, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের আদনান রহমান

অনুসন্ধানী সাংবাদিকতায় ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান।

প্রথমবারের মতো দেওয়া এই মিডিয়া অ্যাওয়ার্ডে নারী ও শিশু (অনলাইন) ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন আদনান রহমান। স্বপ্নের দুবাইয়ে দুঃস্বপ্নের রাত পার করছেন বাংলাদেশি তরুণীরা এবং দুবাইয়ে বাংলাদেশি তরুণীদের পতিতাবৃত্তিতে বাধ্য করছেন যারা শিরোনামে অনুসন্ধানমূলক দুটি এক্সক্লুসিভ প্রতিবেদনের জন্য সেরার পুরস্কার পেয়েছেন তিনি।

সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়। আদনান রহমানের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ আয়োজক কমিটির আহ্বায়ক ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

সাংবাদিক আদনান অনুভুতি প্রকাশ করে আমাদের মুক্তকণ্ঠকে জানান, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড পেয়ে আমি সত্যি আনন্দিত। এই পুরষ্কার আমার জন্য যেমন স্বীকৃতি হিসেবে থাকবে, তেমনি ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে৷ এমন একটি স্বীকৃতি দেয়ার জন্য আমি বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

আমার সিরিজ নিউজটি ছিল দুবাইয়ে বাংলাদেশি তরুণী পাচার সম্পর্কিত। এই নিউজের প্রায় ৭০ ভাগ অনুসন্ধান দুবাইয়ে গিয়ে করতে হয়েছে। অফিস আমাকে দুবাই পাঠিয়ে অনুসন্ধানের সুযোগ করে দেয়ায় আমি আমার সম্পাদক মহিউদ্দিন সরকারের কাছে কৃতজ্ঞ। এছাড়াও আমি আমার স্ত্রী, বাবা-মা ও পরিবারকে ধন্যবাদ জানাই যারা আমাকে সার্বক্ষনিক সহযোগিতা করছে।

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ছাড়াও আদনান রহমান এ বছর মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বর্ষসেরা রিপোর্টার, বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসারে অবদান রাখায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সম্মাননা-২০২১ এবং বাংলাদেশ ট্যুরিজম নেটওয়ার্ক-২০২২ এর পর্যটন বিষয়ক সেরা প্রতিবেদকের পুরস্কার অর্জন করেন।

Previous Post

নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ।

Next Post

গুনীলেখক শায়খ তাজুল ইসলাম কে সম্মানন

Next Post

গুনীলেখক শায়খ তাজুল ইসলাম কে সম্মানন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.