• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

admin by admin
June 2, 2022
in চট্টগ্রাম প্রতিদিন, বাংলাদেশ
0

মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গেটে ভোটাররা দাঁড়িয়ে লম্বা লাইনে এভাবেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে যারা ভোট দিতে দাঁড়িয়েছে তারা বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রী। এসব ক্ষুদে ভোটারদের ভোটেই নির্বাচিত হবে স্টুডেন্ট কাউন্সিলের সাত প্রতিনিধি।
এতে সাতটি পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে ৭ জন বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন উদয় অধিকারী,বাকী ছয় জন আনিসা নূর নাঈমা, সাইদুর রহমান, সাহারা আলম, নুহা আক্তার, মাহমুদ হাসান আবির, শুকরিয়া আল সাবা,সাহার আবরিন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে লিফলেট, পোস্টার, ক্যাম্পেইন সবই হয়েছে। ক্লাশ রুমে জাতীয় নির্বাচনের আদলে বসানো হয়েছে গোপন বুথ। ব্যালট বাক্স, ব্যালট পেপার ছাপানো হয়েছে প্রার্থীদের নামে। সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ক্ষুদে ভোটারদের ভোট গ্রহণের জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে।
এজন্য আগে থেকেই নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচনী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সাংবাদিকসহ সবই। বৃহস্পতিবার সারা দেশের ন্যায় সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। এ সাত কাউন্সিলরের নেতৃত্বেই স্কুলের ছাত্র-ছাত্রীরা পরবর্তীকালে তাদের টিকাদান, বৃক্ষরোপণ, পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কাজে শিক্ষকদের সহযোগিতা করে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।
ছাত্র/ছাত্রীরা জানান,বড়দের মতো তারাও নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করছেন। এ প্রতিনিধিরাই স্কুলে তাদের সুবিধা অসুবিধার দেখভাল করবে। জীবনের প্রথম ভোট দিতে পেরে তারা খুবই খুশি এবং আনন্দিত।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার সোহাগ বলেন, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের মতামতকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের শিক্ষা লাভের পাশাপাশি ভবিষ্যৎ সুযোগ্য দেশনেতা হিসেবে গড়ে ওঠার প্রাথমিক গুণাবলি অর্জন করবে। সকাল থেকে ছাত্রছাত্রীরা অত্যন্ত সুষ্ঠভাবে ভোট দিয়েছে। এছাড়াও ছাত্র/ছাত্রীদের মাঝে নেতৃত্বের বিকাশ ও পারস্পরিক সহযোগীতার মানসিকতা তৈরি হবে এ নির্বাচনে। এবং বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে যা অন্যতম একটি উদ্যোগ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ।

Previous Post

ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতল আর্জেন্টিনা

Next Post

নবায়নকৃত পাসপোর্ট নিতে এখন থেকে দুবাই কনস্যুলেটে আসতে হবে না প্রবাসীদে

Next Post

নবায়নকৃত পাসপোর্ট নিতে এখন থেকে দুবাই কনস্যুলেটে আসতে হবে না প্রবাসীদে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.