• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

নড়াইলের নড়াগাতীতে কোয়াক ডাক্তারের পরিচালনায় দেদারছে চলছে ক্লিনিক ও ডায়াগনষ্টিক ব্যবসা!

admin by admin
June 9, 2022
in অন্যান্য
0

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখীমারা গ্রামের প্রধান সড়কের মোড়ে ডাঃ প্রনব বাগচি নামে এক কোয়াক ডাক্তারের বিরুদ্ধে সুরক্ষা ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিক নামে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। ০৮ জুন (বুধবার) দুপুরে সরেজমিনে গেলে জানা যায়, কালিয়া উপজেলায় ডায়াগনষ্টিক সেন্টারগুলোর তালিকায় ওই প্রতিষ্ঠানের নাম নেই। এলাকার প্রভাবশালীদের ম্যানেজ করে অবৈধভাবে চালিয়ে যাচ্ছে এ ব্যবসা। এছাড়া হাইকোর্টের নির্দেশনা অমান্য করে নিজের নামের আগে ডাক্তার লিখে সাধারণ মানুষের সাথে প্রতারনা করে আসছেন তিনি। জানা যায় বাগেরহাটের চুনখোলায় ওই ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার শুধু ’সি’ ক্যাটাগরীর ডায়াগনষ্টিকের লাইসেন্স নিয়ে পাশাপশি ক্লিনিকের ব্যবসাও করতো। ওই লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় ২০২১ সালের ২৮ ডিসেম্বর রিনিউ করার জন্য কাগজপত্র সাবমিট করেছেন। সেই সাবমিট করা কাগজের অনুলিপি দেয়ালে টাঙ্গিয়ে কালিয়া উপজেলার পাখিমারা গ্রামে নিজ বাড়ীতে এটা স্থানান্তর করেছেন কথিত ডাক্তার প্রনব বাগচি। গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে এবং সরকারী নির্দেশনা অমান্য করে চালিয়ে যাচ্ছেন তার অপচিকিৎসা।

অভিযুক্ত ওই ডাক্তারের ঘনিষ্ট আত্মীয় দিলিপ কুমার বিশ্বাস সাংবাদিকদের হুমকির সুরে নিজেকে স্বাস্থ পরিদর্শক ইনচার্জ হিসেবে তিনি চাকুরী করতেন এখন পিআরএলে আছেন এবং তিনি কালিয়ায় ২৯ বছর চাকুরী করেছেন পরিচয় দিয়ে নিউজ করতে নিষেধ করেন। বাগেরহাটের লাইসেন্সে কালিয়ায় ব্যবসা করা যাবে কিনা প্রশ্নে উত্তরে ওই পরিদর্শক বলেন যাবে। কোন আইনে তিনি এটা পেয়েছেন এর কোম সদুত্তর তিনি দিতে পারেন নি। পরিশেষে তিনি যা পরেন করেন বলে হুমকি দিয়ে ফোনটি কেটে দেন।

সুরক্ষা ডায়াগনষ্টিকের মালিক প্রনব বাগচির কাছে কাগজপত্র চাইলে তিনি সাংবাদিকদের ওপর তেড়ে আসেন এবং বলেন, সিভিলসার্জনকে নিয়ে আসলে কাগজ দেখাবো বলে চলে যান। এদিকে একই দিনে সন্ধা ৬ টা ২১ মিনিটে কথিত ডাঃ প্রনব বাগচি তার ব্যবহৃত ০১৬১৩৪২৫৬০৯ নম্বর থেকে জাতীয় দৈনিক সকালের সময়, আঞ্চলিক দৈনিক সমাজের কথা পত্রিকার কালিয়া প্রতিনিধি ও চ্যানেল এস টেলিভিশনের কালিয়া প্রতিনিধিকে ফোন করে অকথ্য ভাষায় কথাবার্তা বলেন এবং ওই এলাকায় ঢুকলে দেখে নেবেন বলে হুমকি দেন। এ বিষয়ে থানায় জিডি করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজল মল্লিক জানান, ৯ জুন সকালে তিনি ওই ডায়াগনস্টিক ও ক্লিনিকে সরেজমিনে গিয়ে কাগজপত্র আপডেট না করে ব্যবসা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করছেন।

মোঃ মোঃহাচিবুর রহমান,
নড়াইল প্রতিনিধি।
০৯/০৬/২০২২
মোবাঃ ০১৭১৬৭৯৭৮৫৯

Previous Post

মোরেলগঞ্জে ফকিরবাড়ি দা. মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Next Post

২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট আজ

Next Post

২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট আজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.