• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

আগামীকাল থেকে আমিরাতে মধ্যাহ্ন কর্মবিরতি শুরু

admin by admin
June 14, 2022
in প্রবাস
0

আরব আমিরাতে আগামীকাল থেকে তিন মাস গ্রীষ্মকালীন মধ্যাহ্ন কর্মবিরতি আইন চালু হচ্ছে।

তাপদাহের বৃদ্ধির কারণে দীর্ঘ ১৮ বছর ধরে শ্রমিকদের জন্য গ্রীষ্মকালীন মধ্যাহ্ন কর্মবিরতি চালু করেছে আমিরাত সরকার।

আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয়ের গত ৮ জুন এক বিবৃতিতে জানান, এই তিন মাস স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে কোনো কাজ করা যাবে না। বিশেষ করে নির্মাণ শ্রমিক বা অফিসের বাইরে কাজ করার বিষয়ে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

জনগণের ক্ষতি হবে বা দেশের ক্ষতি হবে, এমন কাজকর্ম এই আইনের বাইরে রাখা হয়েছে। যেমন- দুর্যোগ, ক্ষতি বা দুর্ঘটনা প্রতিরোধের কাজ, লাইন কাটা, পানি সরবরাহ, সুয়ারেজ, বিদ্যুৎ, ট্রাফিক কমানো বা বাড়ানো, রোড ব্লক অথবা গ্যাস বা পেট্রোলিয়াম সরবরাহ লাইন ঠিক রাখার কাজ ইত্যাদি।

পাশাপাশি মানবসম্পদ মন্ত্রণালয় আরো জানান, গ্রীষ্মকালীন মধ্যাহ্ন কর্মবিরতির কারণে শ্রমিকদের কর্মঘণ্টা কমে এলেও বেতন কাটা যাবে না। বরং পূর্ব নির্ধারিত মাসিক বেতনই সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
মধ্যাহ্ন বিরতির এই আইন ভঙ্গকারী বা অমান্যকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা কম্পানির বিরুদ্ধে বিভিন্ন পরিমাণের জরিমানাসহ নানা ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। এই আইন একবার অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি শ্রমিকের কাজ করার জন্য পাঁচ হাজার দিরহাম থেকে পঞ্চাশ হাজার দিরহাম পর্যন্ত তাৎক্ষণিক জরিমানার কথা বলা হয়েছে।সে সঙ্গে লাইসেন্স বাতিলের মতো শাস্তি দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি জুন মাস থেকে দেশটিতে ৪০ থেকে ৪৮/৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। এই তাপদাহের কারণে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি হতে পারে। সেই আশঙ্কা থেকেই শ্রমিকদের নিরাপত্তায় এই আইন কার্যকর করা হয়েছে বলে জানায় দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।

Previous Post

ভূজপুর ইউপি নির্বাচনে ফুটবল মার্কার পথসভায় ভোটারদের ঢল

Next Post

মোরেলগঞ্জ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল

Next Post

মোরেলগঞ্জ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.