• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

৭মিনিটেই পদ্মা সেতু পার হয়েছে শরীয়তপুরের প্রথম বাস।

admin by admin
June 26, 2022
in বাংলাদেশ
0

আজ সকাল সাড়ে ৮টায় শরীয়তপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার সায়েদাবাদের উদ্দেশে ছেড়ে শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাস পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় পৌঁছায় সাড়ে ৯টায়।

এরপর ২ মিনিটে টোল দিয়ে ৬ মিনিট ৫৯ সেকেন্ডে পদ্মা সেতু পার হয়েছে শরীয়তপুর প্রথম বাসটি।

গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন, বাসচালক দেলোয়ার হোসেন, যাত্রী সাইফুল ইসলাম ও হুমায়ুন কবীর।

তবে সেতু পার হওয়ার জন্য ট্রোল লাইনে দাঁড়িয়ে ছিল দক্ষিণের ২১ জেলার কয়েক হাজার মোটরসাইকেল।

টোলপ্লাজায় দেখা যায়, ঢাকায় যাওয়ার জন্য দক্ষিণের ২১ জেলার কয়েক হাজার মোটরসাইকেলের ভিড়।

মোটরসাইকেলগুলোর কারণেই জ্যামের সৃষ্টি হয়েছিল। তবে প্রতিটি যানবাহনে দেড় থেকে ২ মিনিটে টোল আদায় করতে দেখা গেছে।
বাসচালক দেলোয়ার হোসেন বলেন, ৩০ বছর ধরে গাড়ি চালাই। আর নিজের এলাকায় সরাসরি গাড়ি চালিয়ে আসতে পারি নাই। ফেরিতে নানান ঝাক্কি ঝামেলা, চাঁদা দিয়ে সামনে যাওয়া লাগছে। সরকার নির্ধারিত ২৪০০ টাকা টোল দিয়েছি মাত্র ২ মিনিটে আর ৬ মিনিট ৫৯ সেকেন্ডে পদ্মা সেতু পার হয়েছি। এত অল্প সময়ে পদ্মা পার হবো স্বপ্নেও ভাবি নাই৷ দুই ঘণ্টায় ঢাকা যাবো অনেক ভাল লাগছে। যখন পদ্মা সেতুর ওপর স্টেয়ারিং হাতে গাড়ি চালাচ্ছিলাম, মনে হচ্ছিল পৃথিবীটাই হাতে মুঠোয়।

বাসের যাত্রী সাইফুল ইসলাম ও হুমায়ুন কবীর বলেন, কি যে ভাল লাগছে বোঝাতে পারবো না। বারবার মনে পড়ছিল কত মানুষ পদ্মা পার হতে গিয়ে জীবন দিয়েছে। যখন পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল, ‘হৃদয়টা পদ্মা সেতুর চেয়েও দীর্ঘ হয়ে গেছে। ’

খুলনা থেকে আসা কবীর হোসেন বলেন, যানবাহন চালুর প্রথমদিনেই পদ্মা সেতু পার হবো। তাই ঢাকা যাচ্ছি। রাতেই আবার ফিরবো।

শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ফারুক আহমেদ তালুকদার জানান, সকাল সাড়ে ৮টায় উদ্বোধনী বাস ছেড়ে যায়।

আজ থেকে ১৫টি বাস চলছে। ননএসি বাসের ভাড়া নিচ্ছি ২৫০ টাকা করে। এছাড়াও প্রায় ৩ শতাধিক বাস প্রস্তুত হচ্ছে।

Previous Post

পদ্মা সেতু দেখানোর কথা বলে রিসোর্টে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

Next Post

দুঃখী মানুষের সেবায় একজন মানবিক ডাক্তার।

Next Post

দুঃখী মানুষের সেবায় একজন মানবিক ডাক্তার।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.