• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

অপবাদ সহ্য করতে না পেরে’ কান্নায় ভেঙে পড়লেন বর্ষা।

admin by admin
July 13, 2022
in বিনোদন
0

অপবাদ সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন চিত্রনায়িকা বর্ষা।
গার্মেন্টস কর্মীদের এনে সিনেমা হাউজফুল দেখানো হচ্ছে- এমন ‘অপবাদ’ দিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে- বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী বর্ষা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকার মধুমিতা সিনেমা হলে দর্শকদের সঙ্গে নিজের মুক্তি পাওয়া ‘দিন : দ্য ডে’ চলচ্চিত্রটি দেখতে যান। সঙ্গে ছিলেন স্বামী অভিনেতা অনন্ত জলিল।

সেই সময়ে দর্শকদের ভালোবাসায় আপ্লুত হয়েছেন বর্ষা।

তবে সিনেমা দেখা শেষ করে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, সেটা যে কে বা কারা জানি না…নেগেটিভ কিছু কথাবার্তা তাঁরা ইচ্ছাকৃতভাবে প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের… ব্যক্তিগত স্বার্থে আমাদের ডাউন করা চেষ্টা করছে। আসলে আমি খুব কষ্টই পেলাম ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না। আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, বের হয়ে যাই তাহলে আমাদের কিছুই হবে না, আমরা যে চেষ্টা করছি ভাল একটা সিনেমা দিতে… আমি জানি না মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ করছে। আমার মনে হয় যা সত্যি সেটা করানো উচিত। ’

প্রতিক্রিয়ার এই পর্যায়ে কান্নায় প্রায় ভেঙে পড়েন বর্ষা। পরে নিজেকে সামলে নিয়ে বলেন, ‘‘অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টস কর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব মানুষ দেশে গিয়েছে তাঁরা ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কি হতে পারে…। ‘নেত্রী : দ্যা লিডার’ আমারা শুটিং করেছি হতে পারে… এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে… ছোট করার চেষ্টা করে গার জোরে। আর কিছু বলতে চাই না। ”

এবারের ‘ঈদুল আজহা উপলক্ষে দেশের ১০৭ হলে মুক্তি পেয়েছে অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন এই নায়ক।

Previous Post

সম্ভাবনার রামগঞ্জ ও আব্দুল মান্নান ভূঁইয়া ফাউন্ডেশনের সংবর্ধনা পেল রামগঞ্জের শিক্ষার্থীরা

Next Post

লক্ষ্মীপুরে ৬ তরুণ তরুণীকে বেঁধে গণপিটুনি

Next Post

লক্ষ্মীপুরে ৬ তরুণ তরুণীকে বেঁধে গণপিটুনি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.