• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

মোরেলগঞ্জে রাস্তা ভেঙ্গে আসছে জোয়ারের পানি

admin by admin
July 14, 2022
in বিশেষ সংবাদ
0

মোরেলগঞ্জ প্রতিনিধি:
পূর্ণিমা তিথির প্রভাবে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। সদর বাজারসহ পৌরসভার কুঠিবাড়ি ও বারইখালী গ্রামের রাস্তা ডুবে পানি ঢুকছে শহরের মধ্যে। ফলে ১,২,৪,৫,৬ ও ৭ নং ওয়ার্ডের বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ফেরিঘাট থেকে পুরানো থানা ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বিভিন্ন স্থানে ভেঙ্গে পানি ঢুকতে শুরু করেছে। ভাঙ্গনের মুখে ঝুৃকিপূর্ণ অবস্থায় রয়েছে ফেরিঘাটট। ২নং ওয়ার্ডের কমপক্ষে দুই শত পরিবারের যাতায়তের কোন ব্যবস্থা নেই বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর মো. শাহিন শেখ।

পানগুছি নদীর তীরবর্তী এ শহরটি রক্ষার জন্য বেরিবাঁধ নেই। ফলে মূল শহরের লঞ্চঘাট, সরকারি বালিকা বিদ্যালয় রোড, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয় রোড, কলেজ রোড, কাপুড়িয়াপট্টিসহ বেশ কিছু সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

পূর্ণিমা ও অমাবশ্যা তিথিতে দিনে-রাতে দুইবার মোরেলগঞ্জ পৌরশহর ও উপজেলার ৬টি ইউনিয়নের ২০ টি গ্রাম প্লাবিত হয়। উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী বলেন, জোয়ার-ভাটার এলাকায় ফসলি জমির ক্ষতির সম্ভাবনা নেই।

পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার বলেন, স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা অনেক বেশী দেখা যাচ্ছে। রাস্তা ভেঙ্গে পানি ঢুকে পড়ায় নদীর তীরবর্তী বারইখালী গ্রামের কিছু পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়েছে। রাস্তা কয়েকবার সংস্কার করেও কোন কাজ হয়নি। টেকসই রেবিবাঁধ ছাড়া এ সমস্যার কোন সমাধান নেই বলে মেয়র উল্লেখ করেন।

Previous Post

হবিগঞ্জে বেআইনি কর্মকান্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে অর্থদন্ড প্রদান

Next Post

হবিগঞ্জের বাহুবলে দু-পক্ষের সংঘর্ষে ১জন নিহত আহত ১০

Next Post

হবিগঞ্জের বাহুবলে দু-পক্ষের সংঘর্ষে ১জন নিহত আহত ১০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.