• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

মাদক ছাড়ুন নয়তো আক্কেলপুর ছাড়ুন- ওসি আবু বক্কর সিদ্দীক

admin by admin
July 24, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে আক্কেলপুর থানার সদ্য যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেছেন, ‘যারা মাদক সেবী ও মাদক ব্যবসায়ী আছেন তাদের বলছি এখনো সময় আছে আপনারা মাদক পরিহার করুন,একমাত্র মাদকই সমাজের ঘটে যাওয়া সকল অপরাধের মূল চাবিকাঠি এই মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে,একটি পরিবারকে ধ্বংস করে দিতে একজন মাদকসেবীই যথেষ্ঠ,তাই মাদক ছাড়ুন নয়তো আক্কেলপুর ছাড়ুন।

রোববার (২৪ জুলাই) রাতে জয়পুুরহাট জেলার প্রাচীন ঐতিহ্যবাহী আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(ইউএসবি) কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ সাংবাদিক সংবাদপত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহা-সচিব ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব লিঃ কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক নিরেন দাসের সাথে একান্ত আলাপকালে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে ও জয়পুুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁয়া-পিপিএম-সেবা’র দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে এসব হুশিয়ারী উচ্চারণ করেন আক্কেলপুর থানার নবাগত ওসি আবু বক্কর সিদ্দীক।

গত বুধবার (২০ জুলাই) রাতে আক্কেলপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন ওসি আবু বক্কর সিদ্দীক। তার যোগদানের পরেই উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান শুরু করে পুলিশ এবং তার যোগদানের মাত্র ২-৪ দিনের মধ্যে পুলিশি ব্যাপক তৎপরতায় বেশকয়েক জন মাদক ব্যবসায়ীদের আটক করেছে আক্কেলপুর থানা পুুলিশ।

আলাপকালে ওসি আরও বলেন শুধুু মাদকই মাদকই নয় এই উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে সকল প্রকার অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করবে এবং থানায় কোন প্রকার দালালি বা তদবির চলবে না। যেকেউ সরাসরি আমার সাথে নির্ভয়ে কথা বলতে পারবেন এতে কারো অনুমতি লাগবে না। বা কারো যদি কোন অভিযোগ থাকে তারা সরাসরি আমার চেম্বারে আসবেন এতে কোন দালালের মাধ্যমে আসতে হবে না।

পাড়লে সহযোগীতা করুণ থানায় কারা দালালি করে করে তাদেরকে চিহ্নিত করে দিন আমি নিজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আর কেউ যদি মাদকের বিরুদ্ধে কেউ তদবির বা দালালি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে আক্কেলপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এতে অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি হুশিয়ারি দেন।

পরিশেষে আক্কেলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক আরও বলেন,বাংলাদেশ উন্নয়ন উন্নয়নের এক রোল মডেল,দেশ আরও এগিয়ে যাবার পথে সেখানে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে মাদক,মাদক জীবন,একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তাই মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি মহোদয়ের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনাকে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদককে নিয়ন্ত্রন করবোই করবো। এতে পুলিশকে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ওসি আবু বক্কর সিদ্দিক।

Previous Post

জয়নগর প্রাথমিক বিদ্যালয়েপক্ষ থেকে এমপি আবু জাহির কে ফুলেল শুভেচ্ছা

Next Post

হবিগঞ্জের স্টাফ কোয়ার্টারে সেফা ফার্মেসী থেকে যুবকের লাশ উদ্ধার।

Next Post

হবিগঞ্জের স্টাফ কোয়ার্টারে সেফা ফার্মেসী থেকে যুবকের লাশ উদ্ধার।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.