• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

রায়পুরে সিঁধ কেটে এক রাতে ৬ ঘরে দুধর্ষ চুরি

admin by admin
August 3, 2022
in অপরাধ, বাংলাদেশ, বিশেষ সংবাদ
0

ডিজিটাল যুগে সব কিছুতেই পরিবর্তন এসেছে। চুরি, ডাকাতিতেও আধুনিকতার ছোঁয়া লাগিয়েছে অপরাধ চক্রের সদস্যরা। গ্রামেও এখন পাকা বাড়ি ঘরের সংখ্যা বেড়ে যাওয়ায় ‘সিধেঁল চুরি’ নামের চুরি বিলুপ্ত হয়েছে অনেক আগেই।

টিন অথবা বাঁশ দিয়ে তৈরি বেড়ার ঘরের নিচের অংশ মাটি দিয়ে তৈরি হওয়ায় চোরের দল গভীর রাতে শাবল দিয়ে মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করতো এক সময়। এরপর ঘরের মালামাল নিয়ে ওই পথেই পালিয়ে যেত। আর এ চুরিকেই বলা হতো সিধেঁল চুরি।

এই পন্থায় চুরি করতে একদিকে যেমন সময় লাগতো, অন্যদিকে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরিতেও শারীরিক পরিশ্রম হতো চোরের। কিন্তু,গত দুই যুগ ধরে সিঁধেল চুরির কথা আর শোনা যায় না। কিন্তু লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব সাগরদী গ্রামে হঠাৎ করে বেড়ে গেছে সিধেঁল চুরি। গত রাতে ৬টি ঘরে সিধেঁল চুরি সংঘটিত হযেছে।

ওই এলাকার নূর বক্স খলিফা বাড়ী, ইয়াছিন হাজী বাড়ী,আয়াত উল্যা মিঝী বাড়ী,এলাহী বক্স কাজী বাড়ীতে রাতের আঁধারে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে।

নূর বক্স খলিফা বাড়ীর শহিদ উল্যা ঘর থেকে ২০ হাজার টাকা দামের একটি স্মার্টফোন নিয়ে যায়। ইয়াছিন হাজী বাড়ীর রাজু ঘর থেকে ১২ হাজার টাকা দামের একটি স্মার্টফোন নিয়ে যায়। আয়াত উল্যা মিঝী বাড়ী মোস্তফা কামালের ঘর থেকে ১৫ হাজার টাকা দামের একটি স্মার্টফোন এবং নগদ টাকা নিয়ে যায়। এলাহী বক্স কাজী বাড়ী ছানা ঘর থেকে ১৫ হাজার টাকা দামের একটি স্মার্টফোন,নগদ টাকা এবং স্বর্ণলংকার নিয়ে যায়।

এছাড়া ইয়াছিন হাজী বাড়ির রফিক উল্যা ঘরে সিঁধ করে ঘরে ঢুকলে ঘরের লোকজন গুমথেকে জেগে গেলে কিছু নেওয়া সম্ভব হইনি। এবং নূর বক্স খলিফা বাড়ীর জুয়েল হোসেন ঘরে ডুকার চেষ্ঠা করলে গুমথেকে তারা জেগে গেলে পরবর্তীতে চোরের দল পালিয়ে যায়।

এছাড়া প্রায় ৭/৮ মাস আগে বীর মুক্তিযোদ্ধা মরহুম সুবেদার মেজর হাজী মো: মোস্তফা মিয়ার ঘরে ডাকাতি করা হয়। এবং আয়াত উল্যা মিঝি বাড়ীর শফিকুর রহমানের ছেলের মোবাইল নিয়ে যায়। এছাড়াও দাই বাড়ির আহছান উল্যার ঘরে ডাকাতির ঘঠনা ঘটে।

৭নং বামনী ইউপি সদস্য জাহিদুল আলম সুমন জানান, হঠাৎ করে চোরের উপদ্রব বেড়ে গেছে, চুরি ঠেকাতে গ্রাম পুলিশদের সহোযোগিতায় রাতে টহল দেওয়ার ব্যবস্থা করা হবে।

রায়পুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তামান্না আক্তার বলেন, এ ধরনের কোনো তথ্য কেউ আমাদেরকে জানায়নি। বিষয়টি খোঁজ-খবর নেওয়া হবে।

Previous Post

হবিগঞ্জের বাহুবলে হত্যা মামলার ৩ আসামি কে ঢাকার মোহম্মদপুর থেকে গ্রেফতার 

Next Post

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪৯৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Next Post

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪৯৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.