• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

লক্ষ্মীপুরে ভূয়া চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা

admin by admin
August 7, 2022
in অপরাধ, অর্থনীতি, চট্টগ্রাম প্রতিদিন, বাংলাদেশ
0

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অর্শ, গেজ, ওরিশ-ভগন্দরসহ জটিল ও কঠিন রোগের ভুয়া চিকিৎসক সেজে দীর্ঘদিন মানুষের সাথে প্রতারণার অভিযোগে শর্ম্মা মেডিকেল হলের ২০ হাজার টাকা জরিমানা করে তা বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার (৭ আগস্ট) দুপুরে জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ শর্ম্মা মেডিকেল হলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম সিরাজুস সালেহীন। এ সময় চিকিৎসকদের কোন ডিগ্রি না থাকায় এবং প্রতিষ্ঠানটির কোন লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। এর আগে ২০১৬ সালের আগষ্ট মাসে র‌্যাব ও প্রশাসনের যৌথ অভিযানেও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

ভবিষ্যতে প্রতিষ্ঠানের কার্যক্রম চালাবেনা বলে মুচলেকা দেয় সেখানের কথিত চিকিৎসক। অভিযানের সময় সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. সাইফুল ইসলাম শরীফ উপস্থিত ছিলেন।

জানা গেছে, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের সমতা সিনেমা হলের পাশে থাকা শর্ম্মা মেডিকেল হলে একই পরিবারের চারজন সদস্য দীর্ঘদিন যাবত জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও সেখানে জটিল রোগের চিকিৎসা দেন রনজিৎ শর্ম্মাধিকারী, অনিতা রানী শর্ম্মাধিকারী, প্রণব শর্ম্মাধিকারী ও সুমিতা রানী শর্ম্মাধিকারী নামের চার ব্যক্তি। এরা সকলে নামের আগে ডাঃ লাগিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ও রায়পুর উপজেলা শহরের নতুন বাজার এলাকায় চেম্বার খুলে নিয়মিত রোগী দেখেন। চিকিৎসার নামে তারা রোগীদের অপারেশনও করান।

খোঁজ নিয়ে জানা যায়, শর্ম্মা মেডিক্যাল হলের কথিত চিকিৎসক প্রণব শর্ম্মাধিকারী যেসব ডিগ্রী ব্যবহার করেছেন, এসব ডিগ্রীর বাস্তব কোনো ভিত্তি নেই। চিকিৎসা বিজ্ঞানেও এরকম কোনো ডিগ্রীর অস্তিত্ব নেই।

তার স্ত্রী সুমিতা রানীও তার মতো ডিগ্রি ব্যবহার করেন। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে তিনিও এখন বিশেষজ্ঞ ডাক্তার। এনিয়ে ২০১৬ সালে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই বছরের ৩১ আগস্ট উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিনগালা করে দেয়।

এরপর প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে পুনরায় অপচিকিৎসার কার্যক্রম চালায় তারা। লক্ষ্মীপুর সদর হাসপাতালে মেডিকেল কনসালট্যান্ট সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. সাইফুল ইসলাম শরীফ বলেন, এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারে না। তারা নামের আগেও ডাঃ লিখতে পারবে না। চন্দ্রগঞ্জের শর্ম্মা মেডিক্যাল হলে যারা চিকিৎসা দিচ্ছেন, তাদের এসব জটিল রোগের চিকিৎসা এবং অপারেশন করানোর মতো কোন প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আহাম্মদ কবির বলেন, চন্দ্রগঞ্জের শর্ম্মা মেডিকেল হলের বিরুদ্ধে সর্বসাধারণের প্রচুর অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা যাতে মেডিকেল হলের কার্যক্রম চালিয়ে মানুষের সাথে প্রতারণা করতে না পারে সেদিকে লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগের নজরদারি থাকবে।

Previous Post

রাত পোহালে কাগতিয়া দরবার শরীফের আশুরা মাহফিল

Next Post

আবুধাবির শিল্পনগরীতে যাত্রা শুরু করেছে আঞ্জুমান রেস্টুরেন্ট

Next Post

আবুধাবির শিল্পনগরীতে যাত্রা শুরু করেছে আঞ্জুমান রেস্টুরেন্ট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.