• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

উত্তরায় গার্ডার চাপায় নিহতের ঘটনায় জামালপুরে পরিবারে শোকের মাতম

admin by admin
August 16, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0

রাজধানীর উত্তরায় গার্ডার চাপা ঘটনায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহে নিহত পরিবারে স্বজনদের শোকের মাতম চলছে। সোমবার (১৫ আগস্ট) বিকেলের দিকে রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারটি ক্রেন থেকে উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়ে। এসময় প্রাইভেট কারে থাকা দুই শিশুসহ ৫ যাত্রী নিহত হয়।

নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের ঢেংগারগ্রামের ফজলু শেখের দুই মেয়ে ফাহিমা (৩৫) ও ঝর্ণা (২৮) এবং ঝর্ণার মেয়ে জান্নাতুল(৬)ও জাকারিয়া (২)সহ ফাহিমার বেয়াই ঢাকার বাসিন্দা মো. রুবেল (৫০)।

নিহত ফাহিমার মেয়ের বিয়ের বৌভাত অনুষ্ঠান শেষ সবাই বাসায় ফেরার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা ও ঝর্ণার পিতার বাড়ী জামালপুরে ইসলামপুরে ঢেংগারগড় গ্রামে শোকের মাতম চলছে।

গতকাল বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পের একটি গার্ডার গাড়ির ওপরে পড়ে। এতে গাড়িতে থাকা ৫ জনের মৃত্যু হয়। বেঁচে যান দু’জন।

গার্ডারটি গাড়িটির দুই-তৃতীয়াংশ জায়গার ওপরে পড়ে। বামপাশের দু’জন সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও গাড়িচালকের সিটে বসা রুবেল মিয়া, ফাহিমা বেগম ও তার বোন ঝর্ণা বেগম এবং ঝর্ণার দু’সন্তান ঘটনাস্থলে মারা যায়। শুধুমাত্র বেঁচে ছিল ২৬ বছর বয়সী হৃদয় ও ২১ বছর বয়সী তার স্ত্রী রিয়ামনি।

প্রত্যক্ষদর্শী সজীব হোসেন বলেন, হঠাৎ ক্রেন পড়ে যাওয়ার শব্দ শুনে দেখি গাড়ি গার্ডারের নিচে পিষ্ট হয়ে গেছে। আমরা দ্রুত ওখানে গিয়ে দেখি কয়েকজন জীবিত আছেন। এ সময় শাবল, করাত সংগ্রহ করে গাড়ি কাটা শুরু করলে দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

তিনি বলেন, শিশু জাকারিয়া মায়ের কোলে ছিল। গার্ডারটির চাপ ওর পায়ে পড়লেও মাথা ও বুক অক্ষত ছিল, তখনও তাকিয়ে কাঁদছিল। সে সময় তাকে বের করার চেষ্টা করলেও ক্রেনের চাপে বের করা যায়নি। শিশুটির পা কেটে ফেললে হয়তো বাঁচানো যেতো। কিন্তু সে কাজ তো আমরা করতে পারিনা। প্রশাসনের কেউ এগিয়ে আসলে শিশুটি বেঁচে যেতো।

ফায়ার সার্ভিস আসার আগেই শিশু জাকারিয়ার মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর একটি যন্ত্রের সাহায্যে গার্ডারটি গাড়ির ওপর থেকে সরানোর সময় শিশু জাকারিয়া তার মা ঝরনার কোলে ছিল। এ অবস্থাতেই মৃত্যু হয় মা-ছেলের।

নিহতদের স্বজন জাহিদ হাসান শুভ বলেন, আমাদের এক পুলিশ ফোন দিয়ে দুর্ঘটনার কথা জানান। আমরা এয়ারপোর্ট থেকে এসে দেখি গাড়ি গার্ডারের নিচে চাপা পড়ে আছে৷ ভাগনি আর ভাগনি জামাইকে বের করে বসিয়ে রাখা হয়েছে।

Previous Post

হবিগঞ্জের বিমান বন্দর থেকে খুনের প্রধান আসামি গ্রেফতার

Next Post

শোক দিবস উপলক্ষে জবিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Next Post

শোক দিবস উপলক্ষে জবিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.