• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

রায়পুরে একই সময়ে বিএনপি-আ.লীগের কর্মসূচির ঘোষণা

admin by admin
August 23, 2022
in চট্টগ্রাম প্রতিদিন, বাংলাদেশ, রাজনীতি
0

সারা দেশে জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে বুধবার (২৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে জনসমাবেশের ডাক দেয় দলটি। উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, একই স্থানে একই সময়ে শোকসভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। মাসব্যাপী কেন্দ্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে এই সভা করা হবে বলে জানিয়েছে দলটি। সোমবার (২২ আগস্ট) রাতে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান।

এ নিয়ে উপজেলাব্যাপী উত্তেজনা দেখা দিয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, আমাদের জনসমাবেশের কর্মসূচি পূর্বনির্ধারিত। সে অনুযায়ী আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো মূল্যে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের সমাবেশ সম্পন্ন করব। এরই মধ্যে সমাবেশের বিষয়টি লিখিতভাবে জেলা পুলিশ সুপার ও রায়পুর থানার ওসিকে অবহিত করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাঁধা সৃষ্টি করতে আওয়ামী লীগ এ ধরনের হঠকারী কর্মসূচি দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, বাসস্ট্যান্ডে আমাদের নির্ধারিত শোকসভা ও বিক্ষোভ মিছিল করা হবে। শান্তিপূর্ণ রায়পুরে বিএনপিকে কোনো অশান্তি করতে দেওয়া হবে না। বিএনপি সেখানে জনসভার নামে অরাজকতা ও বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ ও শোকসভা করার জন্য আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের পক্ষ থেকে আমাদের লিখিতভাবে অবহিত করা হয়েছে। সমাবেশ করতে দেওয়া-না দেওয়া কোনোটিই এখনো সিদ্ধান্ত হয়নি। যেকোনো সংঘাতময় পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Previous Post

রায়পুরে একই সময়ে বিএনপি-আ.লীগের কর্মসূচির ঘোষণা 

Next Post

আমিরাতে প্রবাসীদের সঞ্চয় ও জীবন বীমার গুরুত্ব নিয়ে মতবিনিময়

Next Post

আমিরাতে প্রবাসীদের সঞ্চয় ও জীবন বীমার গুরুত্ব নিয়ে মতবিনিময়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.