• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

হবিগঞ্জের মাধবপুরে নারী অপহরনের দায়ে গ্রেফতার তিনজন

admin by admin
August 29, 2022
in অপরাধ, বাংলাদেশ
0

হবিগঞ্জের মাধবপুর থেকে এক নারীকে অপহরণ করে চা বাগানে আটকে রেখে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

অপহৃতা মোছাঃ রুমা বেগম (২২) মুঠোফোনে তার পরিবারের কাছে মুক্তিপণের বিষয়টি জানান।

রুমার পরিবার তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ইসমাঈল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চুনারুঘাট থানার পুলিশের সহায়তায় চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান থেকে রুমা বেগমকে উদ্ধার করে!

ও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেন!

গ্রেপ্তারকৃত আসামীরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. নাজমুল হোসেন (২৬), একই এলাকার মো. নুর মিয়ার ছেলে মো. শাহীন মিয়া (২৫) ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের মো. আছকির মিয়ার ছেলে মো. এখলাছ মিয়া (২৬)।

রবিবার (২৮ আগস্ট২২) ইং বিকালে তিনজনকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা করেন রুমা বেগম।

অভিযোগকারী রুমা বেগম মাধবপুর উপজেলার শিয়ালউড়ি গ্রামের মো. সাচ্চু মিয়ার মেয়ে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ আগস্ট) রুমা বেগম দাঁতের ডাক্তার দেখানোর জন্য মাধবপুর উপজেলার হরষপুর রেলস্টেশনে যাওয়ার সময় স্টেশনের পার্শ্ববর্তী এলাকা থেকে তিন ব্যাক্তি তাঁর চোখ ও মুখ বেধে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণকারীরা তাকে একটি চা বাগানে নিয়ে আটকে রেখে তার মুঠোফোন থেকে ফোন করে পরিবারের নিকট থেকে সাত লক্ষ টাকা মুক্তিপণ এনে দিতে বলে।

অন্যথায় তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। সে আতংকিত হয়ে পরিবারের কাছে মুক্তিপণ দিয়ে তাকে নিয়ে যেতে বললে, পরিবারের সদস্যরা মাধবপুর থানায় বিষয়টি জানায়।

মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত হয়ে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে অভিযান চালিয়ে রুমা বেগমকে উদ্ধার করে এবং তিন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান সত্যতা নিশ্চিত করে জানান,

গ্রেপ্তারকৃত তিন যুবককে রবিবার বিকালে হবিগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে!

Previous Post

রায়পুরে প্রেমিকের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

Next Post

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জবি শিক্ষার্থী কারাগারে

Next Post

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জবি শিক্ষার্থী কারাগারে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.