• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

বশেমুরবিপ্রবি’র প্রথম উপাচার্য জবির অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন

admin by admin
September 20, 2022
in শিক্ষা
0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি, পিরোজপুর) প্রথম উপাচার্য হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.কাজী সাইফুদ্দীনকে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৮ সেপ্টেম্বর (রোববার) উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন বিষয়টি নিশ্চিত করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় শিক্ষক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সকলে উচ্ছাস প্রকাশ করেন সেই সাথে মনোবিজ্ঞান ডিপার্টমেন্ট নয়া উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মনোবিজ্ঞান বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড.মোঃ আকরাম উজ্জামান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের প্রথম শিক্ষক হিসবে বাইরের কোন বিশ্ববিদ্যালয়ের ড.কাজী সাইফুদ্দীন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় আমরা সকলেই খুব আনন্দিত ও গর্বিত। তিনি জানান স্যার যেহেতু মনোবিজ্ঞানের শিক্ষক তাঁর বিশ্ববিদ্যালয়ে এপ্লাইড মনোবিজ্ঞানের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো সেখানে চালু করবেন এবং মনোবিজ্ঞানকে সকলের মাঝে ছড়িয়ে দিবেন।

মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতযশা মনোবিজ্ঞানী হিসেবে ড.কাজী সাইফুদ্দীন দেশের একজন জ্ঞানী লোক। তিনি সাইকোলজি, আচরন মনোবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সম্পর্কে খুব জ্ঞানী একজন মানুষ। সকলের সহযোগিতার মাধ্যমে একজন সফল উপাচার্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।

সদ্য নিয়োগপ্রাপ্ত বশেমুরবিপ্রবি (পিরোজপুর) উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এর কাছে উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় নিজের অভিমত জানতে চাইলে তিনি জানান, এটা একটা বিশাল দায়িত্ব পাশাপাশি একটা চ্যালেঞ্জ। উপাচার্য হিসেবে প্রথমে কোনদিকে নজর দিবেন জানতে চাইলে তিনি জানান সবার আগে প্রশাসন দাঁড় করাতে হবে তার জন্য ঢাকায় ও পিরোজপুরে দুটি অফিস খুলতে হবে। এরপর জমি অধিগ্রহণ সহ যাবতীয় কাজে অগ্রসর হতে হবে। আগামী বছর থেকে একাডেমি কার্যক্রম চালু করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সকলের কাছে দোয়া চেয়েছেন এবং উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মো. আবদুল হামিদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড.কাজী সাইফুদ্দীন উপচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় মনোবিজ্ঞান বিভাগের সকল ফ্যাকাল্টি মেম্বার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, সব ব্যাচের পক্ষ থেকে ও শুভেচ্ছা জানানো হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রকল্যাণ পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত থেকে সংবর্ধনা দেন এবং সকলেই নতুন উপাচার্যের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

Previous Post

আরব আমিরাত প্রবাসীদের সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময়

Next Post

আমিরাতে মিউজিক ভিশনের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠিত

Next Post

আমিরাতে মিউজিক ভিশনের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.