• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ফটিকছড়িতে কবরস্থান রক্ষার্থে স্থানীয়দের মানববন্ধন!

admin by admin
October 4, 2022
in অন্যান্য
0

চট্টগ্রাম ফটিকছড়িতে ভূমিদস্যু এক সিন্ডিকেট থেকে কবরস্থান রক্ষা করতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

গত (৩ অক্টোবর) সোমবার সকালে উপজেলা সংলগ্ন ফটিকছড়ি পৌরসভা ৫নং ওয়ার্ডে প্রায় ৪৭শতক ভাঙ্গাদিঘীর পাড় নামক কবরস্থান নিয়ে এ মানববন্ধন করে ভাঙ্গাদিঘীর পাড় এলাকার স্থানীয় সহ আশপাশের জনতা।

এসময় বক্তব্য রাখেন- স্থানীয় শফিউল আজম দুলাল, ছবির মো.চৌধুরী বাড়ির মো. হাসান, স্থানীয় মো.জামাল, মো.মুন্সি মিয়া, মো.শফি, মো.সালাউদ্দিন, আবু তাহের, মো.মামুন, মো. জাহাঙ্গীর, মো. আবুল কাশেম, মো.আবুল বশর, মো.মানিক, মো.হেলাল উদ্দিন, মো. হারুন, মো. আলমগীর প্রমুখ।

তারা বলেন-বিগত দেড়শো- দু’শ বছর ধরে এ কবরস্থানে আমাদের পূর্ব পুরুষদের কবর দেয়া হয়েছে। উপজেলার কোন কর্মকর্তা-কর্মচারী মারা গেলে বাড়ি নেয়া সম্ভব না হলে এ কবরস্থানে কবর দেয়া হয়েছে। সম্প্রতি একটি ভূমিদস্যু সিন্ডিকেট কবরস্থানের জায়গা দখল করে কবরের উপর রাস্তা করার পাঁয়তারা শুরু করেছে। আমাদের শেষ স্থান এ কবরস্থান, এটি নিয়ে আমরা কোন ধরনের ষড়যন্ত্র সহ্য করবো না। তাদের দাবী- “কবরস্থান যেন আগের মতই সর্বসাধারণের ব্যবহারের জন্য থাকবে এবং কবরস্থানের উপর জায়গা দখল করে কোন ধরনের রাস্তা করা যাবেনা”। মানববন্ধন পূর্বে রাস্তার পাশে ইট দিয়ে কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে দেয়াল দেয় স্থানীয়র। পরে, এসিল্যান্ড এসে নিষেধ করলে কাজ বন্ধ করে দেয়া হয়।

এ ব্যাপারে ছবির মো. চৌধুরী বাড়ির বাসীন্দা মো.আপেল চৌধুরী আরফান জানান- এ কবরস্থান সহ আশপাশের প্রায় তিন কিলোমিটার জায়গার মালিক ছিল ছবির মো.চৌধুরী পরিবার। অতীতে এ জায়গা গুলো আমাদের পূর্ব পুরুষেরা দান করে গেছেন। কবরস্থানে আমাদের একটি সাইনবোর্ড ছিল সেটি ভূমিদস্যুরা প্রায় ভেঙে পেলেছে।

জানা যায়, আর এস দাগ অনুযায়ী এ কবরস্থানের ৪৭শতক জায়গার মালিক রাউজান সুলতান পুর আব্দুল আলীর চৌধুরী’র ছেলে হেদায়েত আলী চৌধুরী। তবে বিএস দাগ অনুযায়ী এ জায়গা খাস।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন- খাস জমি দখল করা যাবে না। দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post

আবারো করোনা আক্রান্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Next Post

অধিগ্রহনের টাকা পেতে অপরের নামে সৃজিত খতিয়ান বাতিলে চার বছর আগে মামলা করেন নিহত মোনাফ

Next Post

অধিগ্রহনের টাকা পেতে অপরের নামে সৃজিত খতিয়ান বাতিলে চার বছর আগে মামলা করেন নিহত মোনাফ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.