• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

আনিসুল হকের উপন্যাস অবলম্বনে ‘হৃদিতা’ সিনেমার মুক্তি ৭ ই অক্টোবর

admin by admin
October 4, 2022
in বিনোদন
0

জনপ্রিয় লেখক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বন করে এবিএম সুমন এবং পূজা চেরীকে নিয়ে নির্মাতা ইস্পাহানি আরিফ জাহানের ‘হৃদিতা’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৭ই অক্টোবর।

এরই মধ্যে ট্রেলার,গান রিলিজের মধ্য দিয়ে সিনেমাটির প্রচারণা এবং প্রমোশন চলছে পুরোদমে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি রিলিজ দেয়া হলো সিনেমার প্রথম গান ‘ঠিকানা বিহীন তোমাকে’। প্রথমবারের মতো জুটি বেধেই এই গান দিয়ে এবিএম সুমন এবং পূজা চেরী রোমান্টিক জুটি হিসেবে নজর তো কেড়েছেনই সাথে অনেকেই তাদের কেমেস্ট্রির প্রশংসাও করেছেন। কবির বকুলের লেখা, ইমরান মাহমুদুলের সুর করা ‘ঠিকানা বিহীন তোমাকে’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন একসময়ের আলোচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দন সিনহা। প্রায় পাঁচ মিনিট ব্যপ্তির এই গানে রোমান্টিক আবহে প্রেমিক-প্রেমিকা হিসেবে সুমন-পূজার মধ্যকার নানা খুনসুটি বা রোমান্স সবই ছিলো সাবলীল। তবে আলাদাভাবে উল্লেখ করতে হয় গায়ক চন্দন সিনহার কথা। তার অসাধারণ গায়কী আমাদের নস্টালজিক যেমন করে দিয়েছে তেমনি যে সময়ের প্রেমের গল্প বলার চেস্টা করা হয়েছে সেটার সাথে মানিয়ে গেছে পুরোপুরি। শ্রুতিমধুর এই গানটি সব ধরনের দর্শক-শ্রোতাদের কাছে ভালো লাগবে এটাই আশা করছেন সিনেমা সংশ্লিষ্ট সকলে।

আনিসুল হকের উপন্যাস অবলম্বনে সিনেমা, উপন্যাসের নামেই সিনেমার নাম এবং শিল্পী তালিকা রিলিজের পর থেকেই আলোচনায় ছিলো সিনেমাটি। এরপরে এবিএম সুমন এবং পূজা চেরীর শ্যুটিং এর সময়কার কিছু স্টিল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হলে সিনেমাটি নিয়ে অনেকেই পজিটিভ মন্তব্য করেছিলেন।

সেই আগ্রহের মাত্রা বাড়ার সাথে সিনেমাটি নিয়ে সব ধরনের দর্শক নতুনভাবে আগ্রহী হয় ট্রেলার রিলিজের পর। সরকারি অনুদানের এই সিনেমার ট্রেলারের একটি দৃশ্য নিয়ে সমালোচনা শুরু হলে পরবর্তীতে সেটে কেটে নতুনভাবে ট্রেলার রিলিজ দেয়া হয়। সাম্প্রতিককালে ঢাকাই সিনেমায় যে সুবাতাস বইছে সেই হাওয়ায় সুন্দর এক প্রেমের গল্পের এই ‘হৃদিতা’ আলাদা মাত্রা যোগ করতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখেন

Previous Post

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত ১,নিহত ৩

Next Post

১৪ নং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মন্দির পরিদর্শন

Next Post

১৪ নং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মন্দির পরিদর্শন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.