• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

দেশের সেরা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট

admin by admin
October 5, 2022
in শিক্ষা
0

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট), গাজীপুর।

দেশের পাঁচটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১ম স্থান এবং সম্মিলিত ভাবে বাংলাদেশের ৪৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম স্থান অর্জন করেছে।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণে এপিএ মূল্যায়নের মাধ্যমে র‍্যাংকিং ঘোষণা করে ইউজিসি। ইউজিসির এপিএ মূল্যায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয় পর্যালোচনা করে এ র‍্যাংকিং নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে- পিএইচডি, এমফিল, গবেষণা প্রতিবেদন, গবেষণা সম্প্রসারণ, প্রশিক্ষণ কর্মশালা, শ্রেণিকক্ষে পাঠদান, দেশীয় ও আন্তর্জাতিক সেমিনারের সংখ্যা এবং ভৌত অবকাঠামো উন্নয়ন।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক এবং এপিএ টিম লিডার অধ্যাপক ড. মোঃ রাজু আহমেদ বলেন, “ অসংখ্য প্রতিকূলতার সাথে লড়াই করে ডুয়েট এগিয়ে চলছে। গত বছরের তুলনায় আমরা এবার অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়িয়েছি। উপাচার্য মহোদয়ের দিক-নির্দেশনা , সার্বিক সহযোগিতা এবং নিরলস প্রচেষ্টায় এ সাফল্য এসেছে৷

প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বলছেন, ডুয়েটের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান যোগদানের পর থেকেই এপিএ’র প্রতি গুরুত্বের সাথে নজর দিয়েছেন। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এই মানের আরো উন্নতি হবে।

তিনি আরও বলেন,”বিশ্ববিদ্যালয়ের যেকোন অর্জনই সামগ্রিক প্রচেষ্টার ফল। উপ-উপাচার্য স্যার সহ বিভিন্ন কমিটির আহ্বায়কদের দক্ষ নেতৃত্ব ও বিচক্ষনতা এবং ডুয়েট পরিবারের প্রত্যেকের আন্তরিক সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ইউজিসির এপিএ মূল্যায়ন আমাদের দায়িত্ব ও কর্মগতি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।“

উল্লেখ্য,এপিএ মূল্যায়নে এ বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (১০০তে ৯৯.৪৭ নম্বর), ঢাকা বিশ্ববিদ্যালয় (১০০তে ৯৮.৪৮ নম্বর) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১০০তে ৯৩.৭৫ নম্বর)। সরকারি দপ্তর সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়

Previous Post

ইন্টার পরীক্ষায় ফেল বার্সেলোনা

Next Post

উন্মোচিত হলো ত্রিদেশীয় সিরিজের ট্রফি

Next Post

উন্মোচিত হলো ত্রিদেশীয় সিরিজের ট্রফি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.