• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

আজ শুভ বিজয়া দশমী, কৈলাসে ফিরে যাবে দেবী

admin by admin
October 5, 2022
in অন্যান্য
0

শারদীয় দুর্গাপূজায় আজ শুভ বিজয়া দশমী। এই দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন স্বামীগৃহ কৈলাসে। তাই মণ্ডপে মণ্ডপে আজ শুধুই বিষাদের ছায়া।

উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবের শেষ দিন আজ বুধবার (৫ অক্টোবর)। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এ বছরের প্রধান ধর্মীয় এ উৎসব।

সারাদেশের ন্যায় এবারো ঝালকাঠি জেলায় ১৭১টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোবৃহৎ দূর্গোৎসব। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৭৩টি, নলছিটি উপজেলয়া ২১টি, রাজাপুর উপজেলায় ২২টি এবং কাঠালিয়া উপজেলায় ৫৫টি পূজা মন্ডপ রয়েছে।

গতকাল ঝালকাঠির বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপগুলোয় সকাল থেকে মানুষের উপস্থিতি শুরু হয়। বিকেলের দিকে এ উপস্থিতি ভিড়ে পরিণত হয়।

উৎসবকে ঘিরে ঝালকাঠির আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি জানিয়েছেন হিন্দু ধর্মীয় নেতারা।

তাঁরা বলেন, দুর্গোৎসবে করোনা মহামারির প্রভাব কাটিয়ে আবারও অনুসারীদের পদচারণে মুখরিত হয়েছে মন্দির-মণ্ডপ। এ উৎসবকে ঘিরে সনাতন ধর্মের মানুষের মাঝে বিপুল আনন্দ বিরাজ করছে। দেবী মায়ের কাছে প্রার্থনা, দেশ-জাতি-ধর্ম-নির্বিশেষে সবার সুখ ও সমৃদ্ধি হোক।

বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ, দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর।

সনাতনী শাস্ত্র অনুযায়ী জানা যায়, এবার দেবীদুর্গা জগতের মঙ্গল কামনায় গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) এসেছেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে স্বর্গে বিদায় নেবেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে।

Previous Post

অধিগ্রহনের টাকা পেতে অপরের নামে সৃজিত খতিয়ান বাতিলে চার বছর আগে মামলা করেন নিহত মোনাফ

Next Post

ছাত্রের অনুকরণীয় ব্যক্তিত্ব একজন শিক্ষক

Next Post

ছাত্রের অনুকরণীয় ব্যক্তিত্ব একজন শিক্ষক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.