• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

গঠিত হলো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন

admin by admin
October 6, 2022
in শিক্ষা
0

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজামুল হক ভূইয়া।

বুধবার (৫ অক্টোবর) নির্বাচিত নতুন নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ২০২২-২৩ সালের ২১ সদস্য বিশিষ্ট ফেডারেশনের কমিটি গঠনের উদ্দেশ্যে মিটিং অনুষ্ঠিত হয় এবং মিটিংয়ে কমিটি গঠন সম্পন্ন করা হয়।

কমিটির সহ সভাপতি পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুস সালাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল হক, কোষাধ্যক্ষ পদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মাদ বাহাদুর, যুগ্ম মহাসচিব পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুর রহিম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ আব্দুল কাইউম, সাংগঠনিক সম্পাদক পদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সুজন আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাব্বীর আহমেদ চৌধুরী এবং কার্যকরী সদস্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাবিতা রিজওয়ানা রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মিয়া মো. জগলুল সাদত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল হাসিব, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মিসবাহ উদ্দিন,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. আশরাফুজ্জামান জাহিদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ নাজমুস সাদেকীন নির্বাচিত হয়েছেন।

এ বছর ফেডারেশনের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাইয়েদুজ্জামান। অন্য দুজন কমিশনার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ড. স্বপন চন্দ্র মজুমদার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নূরে আলম আব্দুল্লাহ।

প্রসঙ্গত, দেশের ৫২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ থেকে প্রতি বছর ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যকরী পরিষদ গঠিত হয়। এ ফেডারেশন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি সরকারের নিকট শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ের জন্য কাজ করে।

Previous Post

রায়পুরে হাসপাতালে নবজাতক রেখে প্রেমিকের সঙ্গে পালালেন মা

Next Post

সাত কলেজের ভর্তির সময়সীমা বৃদ্ধি

Next Post

সাত কলেজের ভর্তির সময়সীমা বৃদ্ধি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.