• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

বাজার সিন্ডিকেট ও দলবাজি ধ্বংস করতে হবে -ইনু

admin by admin
October 8, 2022
in বিশেষ সংবাদ
0

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‌ দুর্নীতি-লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ ও রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র, তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ চালাচ্ছে। জনজীবনে দুর্ভোগ মোকাবিলা, বাজার সিন্ডিকেট ও দলবাজি ধ্বংস করতে হবে। রাজাকাররা অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে, নিত্যপণ্যের নির্দিষ্ট দাম সরবরাহ রাখতে, বৈশ্বিক সংকট ও বিপর্যস্ত দেশীয় অর্থনীতি রক্ষা ও বিকাশে এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের আগেই অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত মোকাবিলার পন্থা নির্ধারণ করতে হবে।

৮ অক্টোবর (শনিবার) বেলা ১১টায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় তিনিএসব কথা বলেন। জাসদের সহ-সভাপতি ও বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম তানসেনের সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল লতিফ ববির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আকতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভাগের আট জেলা থেকে আগত নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

ইনু বলেন,যারা শেখ হাসিনা সরকারের বদলে রাজাকারদের ক্ষমতায় আনতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ৫০ বছরে স্বাধীন বাংলাদেশ এগিয়ে গেলেও এখনও বেশ কয়েকটি ঝুঁকি ও বিপদের মধ্যে আছে। এখনও সাংবিধানিক ধারা বানচালের চক্রান্ত চলছে। রাজাকার ও বিএনপি-জামায়াত চক্র অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত অব্যাহত রেখেছে, এখনও তারা মীমাংসিত বিষয় অমীমাংসিত করতে চায়। তাই তাদের শক্ত হাতে দমন করতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের সরকার উৎখাত আন্দোলন ও জনজীবনের সংকট মোকাবিলায় তাদের হাতে জাদুর কাঠি নেই। তারা রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে নির্বাচনের আগে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।বিএনপি-জামায়াত চক্র ও তাদের রাজনৈতিক মিত্ররা অস্বাভাবিক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাদের এই চক্রান্ত রুখে দিতে হবে। ১৯৭৫ সালের পর সামরিক সরকার গঠন করে জিয়া এদেশে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সরকার হটিয়ে রাজাকারদের ক্ষমতায় বসিয়েছে। তাদের দোসররা আজ রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংসের পাঁয়তারা করছে।

Previous Post

ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

Next Post

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখতে বললেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Next Post

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখতে বললেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.