• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ডিএসইতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু হবে ৪ জানুয়ারি

admin by admin
January 2, 2023
in অর্থনীতি, জাতীয়
0

নতুন বছরে পুঁজিবাজারের জন্য একটি সুখবর নিয়ে আসছে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)। বহুল প্রতিক্ষিত এটিবি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে আগামী ৪ জানুয়ারি চালু হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসি কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু করার জন্য প্রস্তুত আছে। কোনো সিকিউরিটিজ বা বন্ড তালিকাভুক্ত হলেই এটিবি চালু করবে সিএসই। বেশ কয়েকটি সিকিউরিটিজ তালিকাভুক্ত হওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছে বলে সিএসই সূত্রে জানা গেছে।

বিএসইসি ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ১৮টি কোম্পানিকে এটিবিতে স্থানান্তর করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু, প্রস্তুত না থাকায় ওটিসির কোনো কোম্পানির শেয়ার এটিবি উদ্বোধনের সময় লেনদেনে অংশ নিচ্ছে না। তবে, ওটিসির বাইরে দুয়েকটি প্রতিষ্ঠানের বন্ড ও শেয়ার নিয়ে আপাতত লেনদেন শুরু করবে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড। এর মধ্যে লংকাবাংলা সিকিউরিটিজ ১০ শতাংশ শেয়ার ছেড়ে এটিবিতে তালিকাভুক্ত হয়েছে। এছাড়া, প্রাণ অ্যাগ্রোর বন্ড এটিবিতে তালিকাভুক্তির জন্য পাইপলাইনে আছে। উদ্বোধনের আগে আজকালের মধ্যে বন্ড তালিকাভুক্ত হবে বলে জানা গেছে। অর্থাৎ উদ্বোধনের আগে ইক্যুয়িটি এবং ডেট সিকিউরিটিজ এটিবিতে তালিকাভুক্ত হবে। তবে, এটিবি চালু হওয়ার পর ধীরে ধীরে এই বোর্ডে কোম্পানিগুলোর শেয়ার ও বন্ড তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করবে।

এটিবি গঠন করা হয়েছে মূল বাজারের বিকল্প হিসেবে। সাধারণ বিনিয়োগকারীদের চেয়ে উদ্যোক্তা বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজারে। এটিবিতে বিনিয়োগকারী যেকোনো রকম পরিমাণ লেনদেন করতে পারবেন। সরাসরি তালিকাভুক্তির মতো যেসব কোম্পানি বিকল্প বাজারে তালিকাভুক্ত হবে, সেসব প্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে ১০ শতাংশ শেয়ার বিক্রি করতে হবে। প্রথম দুই দিন সার্কিট ব্রেকার থাকবে ৪ শতাংশ। কোম্পানি দর বাড়া বা কমার ক্ষেত্রে ৫ শতাংশ নিয়মিত সার্কিট ব্রেকার থাকবে। কারসাজি বন্ধ করতে মার্জিন ঋণ বন্ধ থাকবে এই বাজারে।

সংশ্লিষ্টরা বলছেন, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু হলে নতুন নতুন প্রডাক্ট আসবে বাজারে। এতে বাজারের বৈচিত্র্য বাড়বে। পুঁজিবাজারে নতুন নতুন বিনিয়োগকারীরা আসবে।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমরা অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) আগামী ৪ জানুয়ারি উদ্বোধন করব। আমরা অনেক ধরনের প্রডাক্ট নিয়ে আসছি। এখন সবাই অংশগ্রহণ করলেই বাজার ঠিক হয়ে যাবে, যা কঠিন কিছু না। শুধু অংশগ্রহণ করা দরকার। আমাদের ক্যাপিটাল মার্কেটে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে বৈশ্বিক, যা ঠিক হওয়ার পথে।

এটিবির লেনদেন শুরুর লক্ষ্যে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সিকিউরিটিজ হাউজ প্রতিনিধি ও স্টেকহোল্ডারদের নিয়ে নানা সচেতনতামূলক কর্মশালা করেছে ডিএসই।

এ সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেছেন, আগামী ৪ জানুয়ারি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড উদ্বোধন করা হবে। এর আগেই ইক্যুয়িটি ও ডেট সিকিউরিটিজ তালিকাভুক্ত হয়ে লেনদেনের জন্য প্রস্তুত থাকবে। এটিবি উদ্বোধনের মাধ্যমে ডিএসই একটি নতুন মাইলফলক স্থাপন করবে।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২২ সালের আগস্ট মাসে‘এটিবি প্লাটফর্ম রেগুলেশন’ অনুমোদন দেয়।

Previous Post

ইউএফএসের ১৫৮ কোটি টাকা আত্মসাৎ: তদন্ত শেষে ব্যবস্থা নেবে বিএসইসি

Next Post

১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক তহবিল গঠন

Next Post

১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক তহবিল গঠন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.