• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

নৌকা হারলে বাড়িতেও কেউ নিরাপদ থাকবে না: পলক

admin by admin
January 2, 2023
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
0

 

 

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ নিজ বাড়িতেও নিরাপদ ছিল না। রাস্তাঘাটে হয়েছে চাঁদাবাজি। মানুষের বাড়িতে চালানো হয়েছে ভাঙচুর। অগ্নিসংযোগসহ নানা ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে গত ১৪ বছরে দেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রেই।

সিংড়া উপজেলা এলাকায় নববর্ষের উপহার হিসেবে ১০০ জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষের উন্নয়ন হয়েছে। মানুষ এখন নিরাপদে চলাচল করতে পারে। নিরাপদে ঘুমাতে পারে। এমনকি গত করোনাকালীন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ইন্টারনেট সেবা ব্যবহার করে এবং ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে নিজেদের অবস্থা স্বাভাবিক রাখতে পেরেছিলেন। দেশের অর্থনৈতিক চাকাও ঘুরেছিল। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে জাতীয় সংসদেও সংরক্ষিত আসনে নারীর সংখ্যা বাড়ানো হয়েছে, যার ভীত রচনা করেছিলেন শেখ মুজিবুর রহমান। এমনকি সমাজের পিছিয়ে পড়া নিপীড়িত মানুষের অবস্থার উন্নয়ন করে মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য তথা নারীর অর্থনৈতিক সচ্ছলতা আনয়নের মাধ্যমে আয় বৃদ্ধির জন্য শেখ হাসিনা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে যেকোনও সেক্টরে আগের তুলনায় নারীরা এখন অনেক এগিয়েছেন।’

নারীরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘নারীদের পারিবারিক নির্যাতন ও সামাজিক অবজ্ঞা কমেছে। কেননা শেখ হাসিনা বিশ্বাস করেন, নারী-পুরুষ উভয়ে সমানতালে যদি অগ্রসর হতে না পারে, সমানতালে যদি উভয়ের উন্নয়ন না হয়, তাহলে বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে আহরণ করতে পারবে না। তাই তার দূরদর্শী নেতৃত্বে এবং তার নির্দেশনায় সারা দেশে নারীদের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক সচ্ছলতার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরো জানান, গত ১৪ বছরে শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করেছেন, তা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। কিছু কাজ বাকি রয়েছে। আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করা গেলে অবশিষ্ট কাজগুলো সম্পন্ন করা যাবে। আর এটা করা গেলে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। কিন্তু যদি তা করা না যায়, তাহলে যতটুকু বাস্তবায়ন করা হয়েছে, প্রধানমন্ত্রী যতটুকু উন্নয়ন করেছেন, সবই ধূলিসাৎ হয়ে যাবে। আর তা হলে ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে যেমন কোনও মানুষই নিজ ঘরে নিরাপদ ছিল না, তেমন অবস্থা আবারও সৃষ্টি হবে।’

এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেককে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং আওয়ামী সরকারকে ক্ষমতায় আনার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Previous Post

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

Next Post

উপ-নির্বাচন: তিনটিতে প্রার্থী দিয়েছে আ.লীগ, দুটি শরিক দলের

Next Post

উপ-নির্বাচন: তিনটিতে প্রার্থী দিয়েছে আ.লীগ, দুটি শরিক দলের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.