• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

প্রয়োজন না থাকলেও বেসরকারি হাসপাতালে সিজার করা হয়: স্বাস্থ্যমন্ত্রী

admin by admin
January 3, 2023
in ফেসবুক থেকে, লিড, স্বাস্থ্য
0

প্রয়োজন থাক বা না থাক, কোনো গর্ভবতী নারী বেসরকারি হাসপাতালে গেলেই সিজার করে বাচ্চার জন্ম দেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, সরকারি হাসপাতালে সাধারণত প্রয়োজন ছাড়া সিজার করা হয় না। কারণ, সিজার করলেও তাদের আলাদা কোনো লাভ নেই। অথচ, বেসরকারি হাসপাতালে সিজার করলেই তাদের অতিরিক্ত লাভ হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আরবান হেলথ সার্ভে-২১’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (নিপোর্ট)।

সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালগুলো সব সময় ব্যবসায়িক স্বার্থের দিকে বেশি খেয়াল রাখে। সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেলিভারি করা হয়। এসব হাসপাতালে প্রাতিষ্ঠানিক ডেলিভারি আরও বাড়াতে হবে। তাহলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমবে। এক্ষেত্রে ২৪ ঘণ্টা সেবাদানের ব্যবস্থাও করতে হবে।

মন্ত্রী বলেন, এ বিষয়ে মাঠের সঠিক তথ্য পেলে মূল চিত্রটা আমাদের কাছে আসে। কাজের ক্ষেত্রে আমরা কতটা পিছিয়ে আছি বা কতটা সফলতা অর্জন হয়েছে, সেটাও জানতে পারি। তার ওপর নির্ভর করে আমাদের সার্বিক করণীয় ঠিক করতে পারি।

স্বাস্থ্য খাতের সফলতা তুলে ধরে জাহিদ মালেক বলেন, কোভিড নিয়ন্ত্রণে আমরা সক্ষম হয়েছি। টিকার ক্ষেত্রে সফল হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ উপাধি পেয়েছেন। আমরা দেশের আটটি বিভাগে নতুন বিশেষায়িত হাসপাতালের কাজ শুরু করেছি। যেহেতু, এ বছর সরকারের শেষ বছর। সেহেতু যেসব কাজ চলমান আছে, এগুলো সম্পন্ন করতে হবে।

মন্ত্রী বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা দক্ষ জনবল। প্রয়োজনের তুলনায় জনবল অনেক কম। প্রতি ১০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা দিতে আমাদের মাত্র ২৩-২৪ জনবল আছে। অথচ, অন্যান্য দেশে প্রতি ১০ হাজার মানুষের জন্য ৮০-৯০ জন করে আছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিপোর্টের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার এবং চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদল।

Previous Post

২০ বছর পর আত্মসমর্পণ কাশেম চেয়ারম্যানের

Next Post

পণ্যের মজুত পর্যাপ্ত, রমজানে দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্

Next Post

পণ্যের মজুত পর্যাপ্ত, রমজানে দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.