• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

সংসদে রাষ্ট্রপতি হিসেবে শেষ ভাষণ দেবেন আবদুল হামিদ

admin by admin
January 5, 2023
in জাতীয়, ফোকাস, রাজনীতি, লিড
0

 

চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে গত বছরের ১৯ ডিসেম্বর এই অধিবেশন আহ্বান করেছেন। এটা ইংরেজি নতুন বছর ২০২৩ সালের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশনকে শীতকালীন অধিবেশনও বলা হয়ে থাকে।

সংবিধান অনুযায়ী নতুন বছরের প্রথম অধিবেশনের আজ প্রথম বৈঠকে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন করা হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে তার সংসদ অধিবেশনে দেওয়া শেষ ভাষণ। কারণ, আগামী এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ শেষ হতে যাচ্ছে।

সংবিধান অনুযায়ী, ফেব্রুয়ারিতেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি হিসেবে সংসদ অধিবেশনে আবদুল হামিদের শেষ ভাষণের কারণে এবারের অধিবেশনে অন্যরকম আবেগ কাজ করছে।

এসব কারণে এবারের অধিবেশন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আবেগেরও। এমনকি কিছুটা অন্যরকমও বলা যেতে পারে।

এদিকে, অধিবেশন শুরুর আগে বেলা ৩টায় সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। এই বৈঠকে এবারের অধিবেশনের মেয়াদ, অধিবেশন শুরুর সময় এবং আলোচ্যসূচি ঠিক করা হবে।

রাষ্ট্রপতির আগমন ও অধিবেশন উপলক্ষ্যে সংসদ সচিবালয় ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বরাবরের মতো এবারও রাষ্ট্রপতিকে সংসদ ভবনে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হবে। ভাষণ শেষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ২০১৮ সালের ২৪ এপ্রিল দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী, আবদুল হামিদের আবারও রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই।

সংবিধানের ৫০(২) অনুচ্ছেদে বলা আছে, ‘একাধিক্রমে হউক না হউক—দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না।’

Previous Post

এক বছরে সড়কে মৃত্যু ৮ হাজার ১০৪ জনের

Next Post

কোভিড: বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

Next Post

কোভিড: বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.