• Sample Page
My Blog
No Result
View All Result
No Result
View All Result
My Blog
No Result
View All Result

ঐন্দ্রিলার মা-ও ক্যানসারে আক্রান্ত!

admin by admin
January 7, 2023
in ফোকাস, বিনোদন
0

ঐন্দ্রিলার মা-ও ক্যানসারে আক্রান্ত!

ক্যানসার রোগকে দুইবার জয় করা পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মাত্র ২৪ বছর বয়সে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত বছরের নভেম্বরে মৃত্যুবরণ করেন। সেই শোকের আবহ এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। তার মধ্যেই ফের দুঃসংবাদ।

এবার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মাও। জানা গেছে, ১৪ বছর আগে প্রথমবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই ক্যানসার ফের হানা দিয়েছে তার শরীরে।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তার ব্লাডারে ক্যানসার ধরা পড়েছে। কেমোথেরাপি চলছে। ১৩ জানুয়ারি অস্ত্রোপচার হবে। মাস খানেক আগে মারা গেছেন তার ছোট মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন ঐন্দ্রিলা। অভিনেত্রীর মা শিখা দেবীও প্রথমবার বিয়ের আগে ক্যানসারে আক্রান্ত হন। তারপর তিনি ঠিকই ছিলেন। ছোট মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার পর থেকে আবারও ক্যানসারের লক্ষণ দেখা দেয় তার।

আগামী ১৩ জানুয়ারি কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে ঐন্দ্রিলার মা শিখা শর্মার অস্ত্রোপচার হবে। স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত পুরো পরিবার। শিখার কথায়, বেঁচে থাকতে হয় তাই আছি। আমি এবং ঐন্দ্রিলার বাবা একদম ভালো নেই। সামনে বড় সার্জারি। তবু চিন্তা হচ্ছে না। যা হয় হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে টেন্টস নামক বিরল ক্যানসারে আক্রান্ত হোন ঐন্দ্রিলা শর্মা। প্রায় দেড় বছরের লড়াই শেষে ক্যানসার জয় করেন তিনি। ২০১৭ সালে ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে ঐন্দ্রিলার। তারপর দারুণভাবে জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন করছিলেন অভিনেত্রী। তবে ২০২০ সালের শুরুর দিকে আবারও ক্যানসারে আক্রান্ত হোন ঐন্দ্রিলা। ফুসফুস ক্যানসার ধরা পড়ে তার। অর্ধেক ফুসফুস কেটে ফেলা হয়; আধাখানা ফুসফুস নিয়ে চলতে থাকে কেমিওথেরাপি। সেবারও ক্যানসারকে হারিয়ে জয়ী হয়েছিলেন অভিনেত্রী।

দুইবারের ক্যানসার জয়ী ঐন্দ্রিলা এরপর গত বছর নভেম্বরের ১ তারিখে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হোন। তারপর কোমায় চলে যান অভিনেত্রী। আর জ্ঞান ফেরেনি। গত বছরের ২০ নভেম্বর দুপুরে মাত্র ২৪ বছর বয়সে হাসপাতালে প্রয়াত হোন ঐন্দ্রিলা শর্মা।

এবার লড়াই শুরু ঐন্দ্রিলার মায়ের। তার দ্রুত আরোগ্যের কামনা করছেন সবাই।

Previous Post

প্রিন্স হ্যারি নিরীহ আফগানদের হত্যা করেছেন, অভিযোগ তালেবানের

Next Post

ফখরুল-আব্বাসের জামিনের ফয়সালা হতে পারে রোববার

Next Post

ফখরুল-আব্বাসের জামিনের ফয়সালা হতে পারে রোববার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন করা যায় না : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • বগি উদ্ধার কাজ এখনও শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে: চসিক মেয়র
  • চলতি বছরে ৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে : সিপিডি

Recent Comments

  1. হান্নান গাজী on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  2. রিয়াজুর রহমান on আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত।
  3. Abdur rahman on রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম
  4. হান্নান গাজী on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল
  5. তারেক আকবার on সিলেটের বড় বড় আড়তে বন্যার পানি, নষ্ট হচ্ছে মালামাল

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022

Categories

  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চট্টগ্রাম প্রতিদিন
  • চাকুরি
  • জাতীয়
  • তথ্য প্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • ফেসবুক থেকে
  • ফোকাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • লিড
  • শিক্ষা
  • সারাদেশ
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.